Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রাণ গেল ভাতিজারও বিদ্যুৎস্পৃষ্ট চাচাকে বাঁচাতে গিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৭০) ও মো. জসু মিয়া (৬৫) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা বড়িকান্দি গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে ও জসু মিয়া মৃত সাঈদ উদ্দিনের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ জানান, আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে গোলাম মোস্তফার একটি টিনের ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুনবিস্তারিত পড়ুন
শর্মিলা ঠাকুর ঢাকা চলচ্চিত্র উৎসবে আজ অংশ নেবেন

বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান নিয়ে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে এ আসর। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এই উৎসবে বিশ্বের মোট ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্র নিয়ে বিশাল এই যজ্ঞে আজ ২০ জানুয়ারি অংশ নেবেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রীবিস্তারিত পড়ুন
চলমান তিন কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইতোমধ্যে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। আমাদের সরকারের সময়পোযোগী এ সকল দিক নির্দেশনা, উদ্যোগ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত কম।’ বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদের (ময়মনসিংহ-১১) প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিনবিস্তারিত পড়ুন
ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার, হাইকোর্টে তলব কুষ্টিয়ার এসপিকে

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে তলব করেছেন হাইকোর্ট। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে অসদাচরণের অভিযোগের বিষয়ে তাকে তলব করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি তানভীর আরাফাতকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বুধবার (২০ জানুয়ারি) এ আদেশ দেন। এর আগে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে এসপি এস এমবিস্তারিত পড়ুন
এক সতিনকে জেতাতে দুই সতিন মাঠে, সমর্থনে আরেক সতিন

গল্প, উপন্যাসে ‘সতিন’ মানেই খল চরিত্র, ঝগড়াটে বা খারাপ কিছু বোঝাই। কিন্তু বাস্তবে ব্যতিক্রমও রয়েছে। বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মাজেদা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার জয়ের জন্য দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন অন্য দুই সতিন। তিন সতিন একই সঙ্গে ভোট চাওয়ায় বিষয়টি ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন ভোটার বলেন, বর্তমান সময়ে যখন সতিনদের মধ্যে মুখ দেখা-দেখি পর্যন্ত হয় না, তখনবিস্তারিত পড়ুন
ছেলে অপহরণের অভিযোগ বাবার বিরুদ্ধে

নড়াইলে বাবার বিরুদ্ধে ছেলে অপহরণের অভিযোগ করেছেন গায়ত্রী রাণী সূতার নামে এক নারী। পারিবারিক কলহের জেরে স্বামী দীপংকর মজুমদার নবম শ্রেণি পড়ুয়া সুপ্ত মজুমদারকে অপহরণ করেছে বলে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। গত বুধবার (১৩ জানুয়ারি) ছেলে সুপ্ত মজুমদার সারাদিন বাসায় ছিল। দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বলেন তিনি। গায়ত্রী রাণী সূতার বলেন, পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পে নড়াইলে কর্মরত রয়েছেন তিনি। যার কারণে নবম শেণি পড়ুয়া সুপ্তবিস্তারিত পড়ুন
গ্রেফতার ভুয়া মেজর, ছিনতাই মামলায়

ঝালকাঠির রাজাপুরে কৃষি ব্যাংক ম্যানেজার (অব) সিদ্দিকুর রহমানের দেয়া ছিনতাই মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলের পিতা তোফাজ্জেল হোসেন ওরফে ভুয়া মেজর তোফাজ্জেলকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরে মন্দির রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ৫ জানুয়ারি ঝালকাঠির রাজাপুরে ঝালকাঠি-ভান্ডারিয়া মহাসড়কের হাইজাক মোড়বিস্তারিত পড়ুন
বিস্ময়কর কমলা দ্বীপে যা দেখবেন

প্রকৃতির অনন্য বিস্ময় লুকিয়ে আছে চেরাপুঞ্জিতে। উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের সবচেয়ে উঁচু এ স্থানে প্রচুর বৃষ্টিপাত হয়। স্থানটিতে প্রতিবছর ১১ হাজার ৭৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তাই তো স্থানটি পৃথিবীর সবচেয়ে ভেজা স্থানগুলোর মধ্যে অন্যতম। চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যের পূর্বখাসি পাহাড়ি জেলার একটি শহর। চেরাপুঞ্জিকে বাংলায় বলা হয় কমলা দ্বীপ। কমলা ছাড়াও সেখানে রয়েছে প্রচুর পান-সুপারির গাছ। চেরাপুঞ্জির গড় উচ্চতা ১ হাজার ৪৮৪ মিটার। খাসি পাহাড়ের দক্ষিণে একটি মালভূমির উপর এটি অবস্থিত।বিস্তারিত পড়ুন
ইউপি সদস্য হত্যা মামলায় ফাঁসি ৫ জনের

মানিকগঞ্জের ঘিওরে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় আপন ভাই-বোনসহ পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার ১৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শাহানা হক সিদ্দিকা এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘিওরের ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান, রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া, গগন খাঁর ছেলে আজিজুল হক এবং গগন খাঁর মেয়ে ফেলি বেগম। মামলার সংক্ষিপ্তবিস্তারিত পড়ুন
মেসি তাদের তালিকায় আছেন পিএসজি পরিচালক বললেন

মেসি কি আর বার্সেলোনায় থাকবেন? গত মৌসুমে আর্জেন্টাইন খুদেরাজের দলবদল নিয়ে যেমন জলঘোলা হয়েছে, তাতে বার্সা অধ্যায়ের সমাপ্তিই দেখছেন অনেকে। গতবারই মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। বুরোফ্যাক্সে করে সেই সিদ্ধান্ত জানিয়েও দেন। কিন্তু আইনের মারপ্যাঁচে ফেলে দলের সুপারস্টারকে আটকে দিয়েছিল বার্সা। এরপর পরিচালনা পর্ষদ এবং কোচের পদে পরিবর্তন এসেছে লা লিগার ক্লাবটিতে। যে হোসে মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মেসির ঝামেলার কথা শোনা যাচ্ছিল, সেই বার্তোমেউ পদত্যাগ করেছেন। বড় ঝামেলা কেটে গেছে।বিস্তারিত পড়ুন

