রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রেফতার ভুয়া মেজর, ছিনতাই মামলায়

ঝালকাঠির রাজাপুরে কৃষি ব্যাংক ম্যানেজার (অব) সিদ্দিকুর রহমানের দেয়া ছিনতাই মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলের পিতা তোফাজ্জেল হোসেন ওরফে ভুয়া মেজর তোফাজ্জেলকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরে মন্দির রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৫ জানুয়ারি ঝালকাঠির রাজাপুরে ঝালকাঠি-ভান্ডারিয়া মহাসড়কের হাইজাক মোড় এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান। ওইদিন বিকেলের ঘটনায় রাজাপুর থানায় সাতজনের নাম উল্লেখ করে রাতেই মামলা করেন।

পরের দিন ৬ জানুয়ারি সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাবে বাদী সাংবাদিক সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

সিদ্দিকুর রহমান জানান, ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলের পিতা তোফাজ্জেল হোসেন ওরফে ভুয়া মেজর তোফাজ্জেল, রুবেলের ভাই ও তোফাজ্জেল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (রাজু), আজিজ খানের ছেলে রাসেল খান, সেলিম তালুকদারের ছেলে সাকিব তালুকদার, আব্দুর সুকুরের ছেলে সুজন, রাব্বি, জিলান, রাজাপুর এপোলো ডায়াগনোস্টিক সেন্টারের কর্মচারী ও নারিকেল বাড়িয়ার সাবেক ইউপি সদস্য আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম (চান)সহ আরও অজ্ঞাত দুই-তিনজন একত্রিত হয়ে রাজাপুর থেকে বরিশালে যাওয়া চলমান গাড়ির মধ্যে থেকে লাঠি এবং রড দিয়ে মারধর করেন এবং অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা এক লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে লোকজন এগিয়ে আসলে আসামিরা টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) শহিদুল ইসলাম জানান, মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছিলো। মঙ্গলবার অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক