Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঘনকুয়াশায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শিমুলতলায় বাসের ধাক্কায় জয়নুল আবেদীন পঁচা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (২৭ ডিসেম্বর) সকল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী জয়নুল আবেদীন মহেন্দ্র নগর ইউনিয়নের বৈরাগীকোমর এলাকার মৃত আহমদ আলী ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৭ ডিসেম্বর) সকল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশায় থাকার কারণে ঢাকা থেকে লালমনিরহাটবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতিকে বিব্রত করতেই ইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদক আইনজীবী

রাষ্ট্রপতিকে বিব্রত করতেই ৪২ জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বলে মন্তব্য করেছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রোববার (২৭ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। দুদকের জ্যেষ্ঠ আইনজীবী বলেন, কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে জানাতে হয়, এতেও না হলে আদালতে যেতে হয়, কিন্তু তা না করে রাষ্ট্রপতির কাছে যাওয়া বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের মামলায় পলাতকবিস্তারিত পড়ুন
সব উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

দুর্গম এলাকাগুলোর পাশাপাশি সব উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ফায়ার সার্ভিসের জন্য আরও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। রোববার (২৭ ডিসেম্বর) ২০টি ফায়ার স্টেশন, ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, মহিলা কারাগার ও এলপিজি স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ফায়ার সার্ভিসে আরও জনবল বাড়িয়ে মানুষের জীবন নিরাপদ করতে চায় সরকার। নবনির্মিত ডিজিটাল পাসপোর্ট অফিসগুলোর মাধ্যমে সেবা আরও সম্প্রসারিত হবে।
এইচএসসির ফলাফল কবে, জানা যাবে মঙ্গলবার

২০১৯-২০ এইচএসসি ও সমমানের ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফলের বিষয় ছাড়াও তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা, বই উৎসবসহ শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি জানান, চলতি মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশবিস্তারিত পড়ুন
ইউনিলিভারে সাত দিনে নেই ১১২১ কোটি টাকা

নাম বদলের পর বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ার দামে বড় উত্থান হলেও শেষ সাত কার্যদিবসে বড় পতনের সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দাম। মাত্র সাত কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ১১২১ কোটি টাকার ওপরে কমে গেছে। শেয়ারের এই দাম কমার কারণে সাধারণ বিনিয়োগকারীরা হারিয়েছেন ৪০ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকা। বিদেশিরা হারিয়েছেন ৪ কোটি ৩ লাখ ৭৯ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হারিয়েছেন ৬২ কোটি ১৩ লাখ ৯১ হাজার টাকা।বিস্তারিত পড়ুন
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৬৮ পিস ইয়াবা, ২১ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, এক কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৫৪১ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যানবিস্তারিত পড়ুন
ইউএনও ও পিআইওর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ

যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে উপজেলা সহকারী প্রোগ্রামারকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী কর্মকর্তা প্রতিকার চাওয়ায় তাকে রক্ষায় বদলির আদেশ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর। অথচ, বহাল তবিয়তে রয়েছেন ওই দুই কর্মকর্তা। অভিযোগ রয়েছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মানসিক নিপীড়নের পাশাপাশি হত্যার হুমকিও দেয়া হয়েছে ওই নারী কর্মকর্তাকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই কর্মকর্তা। এদিকে, অভিযোগ দেয়ার একদিন পরইবিস্তারিত পড়ুন
দীঘিনালায় ব্রিজ ভেঙে খালে ৩ পরিবহন, যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে মালামাল বোঝাই দুইটি ট্রাক ও একটি মাহেন্দ্র খালে পড়ে গেছে। এতে দীঘিনালীর সঙ্গে রাঙ্গামাটির লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দীঘিনালার বোয়ালখালি খালের উপর বেইলি ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আটজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯টার পরে বোয়ালখালি বেইলি ব্রিজের উপর দুইটি কাঠবোঝাই ট্রাক ওঠে। অতিরিক্তবিস্তারিত পড়ুন
গভীর রাতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল, ৫০ হাজারে মুক্তি

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে প্রেমিকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সালিশরত অবস্থায় পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের পোশাক শ্রমিক কিশোরীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় উপজেলার মুশল্লী ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামের আবু ব্ক্কর সিদ্দিকের ছেলে মো. বিপ্লব মিয়ার (৩২)। বিয়ের প্রলোভনে ওইবিস্তারিত পড়ুন
৪৭ কিলোমিটার রেলপথ যেন মৃত্যুপুরী

জয়পুরহাটের ২৮টি রেল ক্রসিংয়ের অর্ধেকই অরক্ষিত। ফলে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে জেলার ৪৭ কিলোমিটার রেলপথের প্রায় পুরোটা। এসব ক্রসিংয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শতশত যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। জয়পুরহাট জেলায় অরক্ষিত রেলক্রসিং আছে অন্তত ১৪টি। এসব ক্রসিংয়ে দায়সারা একটি সাইনবোর্ড দেয়া ছাড়া কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি রেলওয়ে প্রশাসন। ফলে গত ১৪ বছরে শুধু বড় ৩টি দুর্ঘটনাতেই প্রাণ গেছে ৬১ জনের। আর ছোট ছোট দুর্ঘটনায় মারা গেছেন আরো অর্ধশতাধিকবিস্তারিত পড়ুন

