সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিশ্বের যেসব দেশে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে

করোনা মহামারি রুখতে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে গণহারে ভ্যাকসিন কর্মসূচি। এই ভাইরাসে বিশ্বে প্রায় ৭ কোটি ৯৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর দেশগুলোর একটি তালিকা তুলে ধরা হয়েছে। গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগকারী দেশগুলোর মধ্যে রয়েছে: যুক্তরাজ্য ৮ ডিসেম্বর মার্গারেট কিনান নামের ৯০ বছরের ব্রিটিশ বৃদ্ধা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনবিস্তারিত পড়ুন

দেশে সম্ভাবনার নতুন দ্বার গেমিং ইন্ডাস্ট্রি

লুডু বাংলাদেশ তো বটেই গোটা উপমহাদেশে খুব পরিচিত একটি খেলা। বাড়ির সবাই মিলে লুডু খেলার দৃশ্য এ অঞ্চলের সংস্কৃতিতে বেশ পুরনো। এখানে ছেলে বুড়ো থেকে শুরু করে বন্ধুরাও যুক্ত হন অবসর উদযাপনে। কালের বিবর্তনে এই জায়গা দখল করেছে স্মার্ট ফোন। নিঃসন্দেহে বলা যায়, প্রতি মুহূর্তে বিশ্বের বহু মানুষ মোবাইল গেম নিয়েই মেতে আছেন। অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই ধারা থেকে পিছিয়ে নেই। যুগের চাহিদায় সাড়া দিয়ে স্বল্প পরিসরে হলেও এ দেশেওবিস্তারিত পড়ুন

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬

রাজধানী দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম (মনির) (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭), ও আসমা বেগম (৪২)। র‌্যাব জানায়, গোপন সংবাদ পাওয়া যায়, রাজধানীবিস্তারিত পড়ুন

বড় জয়ের পরও বরখাস্ত নেইমারদের কোচ

ঘরের মাঠে বড় জয়ের পরও খারাপ খবর শুনতে হলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টাচেলকে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে নেইমার-এমবাপ্পেদের কোচকে। পিএসজিতে প্রায় আড়াই বছর কাটানোর পর চাকরিচ্যুত হলেন টাচেল। জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে এ খবর। তবে পিএসজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। স্ত্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতার দিনই তাকে বরখাস্ত করেছে পিএসজি। লিগের মাঝামাঝি পর্যায়ে পৌঁছেও শীর্ষস্থানে যেতে নাবিস্তারিত পড়ুন

একযুগ আগে হারানো মাকে ফিরিয়ে দিলেন নেপালের কয়েক তরুণ

পথে প্রান্তরে পাগলের মতো ছুটে বেরিয়েও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত মায়ের আশা ছেড়েই দেয় সন্তানরা। একযুগ পর অভাগা সন্তানদের সামনে স্বপ্নের মতো হঠাৎ হারিয়ে যাওয়া মাকে নিয়ে হাজির নেপালের কয়েকজন তরুণ। দীর্ঘদিন পর মা-সন্তান-স্বজনের সম্মিলনে আনন্দের মধ্যেও লুকিয়ে ছিলো এক পাহাড় কষ্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘোড়ামারা গ্রাম। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এক যুগের অপেক্ষা আর বেদনার অবসানের বার্তা নিয়ে হাজির হন নেপালি তরুণরা। ১২ বছর আগে এই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মোমেনাবিস্তারিত পড়ুন

আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ পুরোদমে শুরু

করোনার কারণে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর পুরোদমে শুরু হয়েছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ। আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে দুই দেশের বহুল প্রত্যাশিত এই রেলপথ। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শেষ হবে। এ অবস্থায় এই রেলপথকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে চুক্তির পর গত ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ। তবে করোনার কারণে ছয় মাস বন্ধ থাকারবিস্তারিত পড়ুন

জন্মদিনে দেবের কাছে ‘বিশেষ’ আবদার প্রেমিকার

২৫ ডিসেম্বর যিশুর জন্মদিনের আনন্দে মেতে উঠে গোটা বিশ্ব। তবে দেব ভক্তদের কাছে এই দিনটা ডাবল স্পেশাল। ১৯৮২ সালের এই দিনটিতেই তিনি জন্ম নিয়েছিলেন। জন্মদিনেও কাজের ব্যস্ততায় ছিলেন দেব। বৃহস্পতিবার মধ্যরাতে গোলন্দাজের শুটিং সারছিলেন দেব। সেখানে আচমকাই সারপ্রাইজ দিতে পৌঁছে যান রুক্মিনী। এরপর সেটেই হল কেক কাটার পর্ব। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন দেবের ‘লেডি লাভ’ রুক্মিনী। টুইট বার্তায় রুক্মিনী লেখেন- ‘শুভ জন্মদিন মুচ্ছড়! দেব.. এই গোঁফটাকে এবার যেতে হবে!’বিস্তারিত পড়ুন

টি-টেন লিগে দল পেয়েও নাসিরদের শঙ্কা!

আপাতত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এনওসি না দেওয়ার পক্ষে বিসিবি। শেষ পর্যন্ত এমনটা বাস্তবে হলে, টি-টেন লিগে দল পাওয়ার পরও আসরে খেলা হচ্ছে না কোন টাইগার ক্রিকেটারের। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, করোনাকালে বিদেশি লিগ খেলার ব্যাপারে ক্রিকেটারদের নিরুৎসাহিত করছেন তারা। এ নিয়ে ক্রিকেটপাড়ায় সারাদিন চলে গুঞ্জন। গণমাধ্যম কর্মী থেকে ক্রিকেটার, সবার মধ্যেই চাপা এক উত্তেজনা। মুখে যেন কুলুপ এঁটেছেন সবাই। আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পৃথক বার্তায় শোক প্রকাশ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বঙ্গভবন প্রেস উইং জানায়, শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আ খ ম জাহাঙ্গীর হোসাইন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছেন। মরহুম আ খ ম জাহাঙ্গীর হোসাইনেরবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুপ্রেমী এ এক অন্য মান্নানের গল্প!

জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবেসে বৃদ্ধ বয়সে আজও রোজা রাখেন স্থানীয় মসজিদে দোয়ার আয়োজন করেন। জাতীয় শোক দিবসে করেন কোরবানি। আপ্যায়ন করেন দলীয় নেতাকর্মীদের। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের বঙ্গবন্ধু ও তার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত মো. আব্দুল মান্নান। জাতির পিতার প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে আবেগ থেকে নিজ বাড়ির একাংশে তৈরি করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবংবিস্তারিত পড়ুন