সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে আগ্রহী নয় বাংলাদেশ: রয়টার্স

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশ আগ্রহী নয়। বুধবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ঢাকার পক্ষ থেকে জানানো হয়, ‘ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আগের মতোই আছে।’ অর্থাৎ ফিলিস্তিনিদের অধিকার, স্বাধীনতা এবং মুক্তির পক্ষেই বাংলাদেশ। চলতি বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৪টি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো। ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করে বিদায়বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে কলকাতার পার্কস্ট্রিট

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি বড়দিনের। বিশ্বজুড়ে ক্রিসমাস উদযাপন হবে। আর এই দিনটি মানেই কলকাতার পার্কস্ট্রিট। আলো আর উজ্জ্বলতায় বিশ্ববাসীর নজর কাড়ে মাত্র দুই কিলোমিটারের এ রাস্তাটি। সেখানে এখন উৎসবের আমেজ। শিশু নাদিয়া পৃথিবীর আলো দেখেছে মাত্র কয়েক বছর আগে, কিন্তু সেও বাবা-মায়ের কোলে হাজির পার্কস্ট্রিটের আলোর ঝলকানি দেখতে। হ্যাঁ, একদমই তাই। মুখে বলে সত্যিই আলোর জাদুর কথা বোঝানো যাবে না। বুঝতে হলে আসতেই হবে কলকাতার ঐতিহ্যবাহী পার্কস্ট্রিটের এই রাস্তায়। নানাবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা নিয়ে যা বললেন বিমান প্রতিমন্ত্রী

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে প্রয়োজনে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ কথা জানান তিনি। উল্লেখ্য, ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের সঙ্গে মিল আছে এমন জিনোমের উপস্থিতি পাওয়া গেছে বাংলাদেশে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জিনোমিক গবেষণাগার ল্যাব। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বিষয়ে এ কথা বললেন বেসামরিকবিস্তারিত পড়ুন

নেইমারকে ছাড়াই পিএসজির বড় জয়

ফরাসি লিগ ওয়ানে উত্থান-পতনে থাকা পিএসজি বড়দিনের ছুটির আগেই দারুণ জয় পেয়েছে। ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারবিহীন পিএসজি। আগের ম্যাচে লিলের সঙ্গে গোলশূন্য ড্র করায় এবার স্ত্রাসবুরের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। এ ম্যাচে পাত্তাই পায়নি স্ত্রাসবুর। ডি মারিয়া-এমবাপ্পেদের অ্যাটাকে নাস্তানাবুদ প্রতিপক্ষের রক্ষণশিবির। তাইতো ১৮ মিনিটে ফরাসি ডিফেন্ডার পেমবেলের গোলে লিড নেয় প্যারিস সেইন্ট জার্মেই। পিএসজির একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণের সিনিয়র দলের হয়েবিস্তারিত পড়ুন

‘বেয়াদবি’র শাসনে এক নেত্রীকে পেটালেন অপর দুই ছাত্রলীগ নেত্রী

‘বেয়াদবি’ করার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেত্রীকে বেদম পিটিয়েছে একই সংগঠনের অপর দুই নেত্রী। সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী দাস তন্বী। তিনি রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। যাদের বিরুদ্ধে পেটানোর অভিযোগ উঠেছে তারা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা। মারধরের অভিযোগ করেবিস্তারিত পড়ুন

বান্দরবানে আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান

বান্দরবান শহরের প্রধান বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩টি দোকান। আর এই ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বাজারের কেএসপ্র মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে পার্শ্ববর্তী একাধিক দোকানে তা ছড়িয়ে পড়ে। এতে একে একে ১৩টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে একটি ওষুধের দোকান, একটি লাইব্রেরি, ৩টি মুদি দোকানসহ কয়েকটি ইলেক্ট্রনিক মেশিনারির দোকান পুড়ে যায়। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সেই দুই শিশুর মা

নানীর করা মামলায় অবশেষে জামিন পেলেন বিচারপ্রার্থী দুই শিশুর মা ওয়াসিমা খাতুন। তবে বাবা মো. তোফায়েলকে জামিন দেওয়া হয় নি। পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পা মা-বাবাকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে প্রতিবেশীর হাত ধরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পা রাখে আদালতে। কান্নাকাটি করে আদালতের বারান্দায়। বিষয়টি গণামাধ্যমে প্রচারের একদিন পর দুই শিশুর মাকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমবিস্তারিত পড়ুন

দেশে লকডাউন নিয়ে সরকারের অবস্থান জানালেন মন্ত্রী

বিশ্বে চলমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধের আলোচনা চলছে। প্রয়োজন হলে ফ্লাইট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। দেশে আপাতত লকডাউনের কোন পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। যদি দরকারবিস্তারিত পড়ুন

সড়কে তরকারির আবর্জনা, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

কুমিল্লার নিমসার দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার হিসেবে প্রসিদ্ধ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশজুড়ে বিশাল এলাকাজুড়ে বাজারটির অবস্থান। ব্যস্ততম এই বাজারটিতে ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় প্রতিদিনই বাজারের তরকারির উচ্ছিষ্ট অংশ মহাসড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে। এগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পথচারীসহ বাজারে আসা ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সরেজমিন ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় বিগত ১৯ শতকের ৮০’র দশকের শুরুতে বাজারটি চালু হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কাকডাঙ্গায় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝাউডাঙ্গা

কলারোয়ার কাকডাঙ্গা ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝাউডাঙ্গা ভলিবল দল। মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাকডাঙ্গা দক্ষিণপাড়া তরুণ সংঘ ভলিবল কমিটি আয়োজিত দিনভর ৮দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ২৪-১৬ ও ২৪-২১ পয়েন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে জয় পায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা ভলিবল দল। খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান ও কবিরুল ইসলাম। স্কোরারের দায়িত্বে ছিলেন তৌহিদুজ্জামান ও শেরসা।বিস্তারিত পড়ুন