বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেইমারকে ছাড়াই পিএসজির বড় জয়

ফরাসি লিগ ওয়ানে উত্থান-পতনে থাকা পিএসজি বড়দিনের ছুটির আগেই দারুণ জয় পেয়েছে। ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারবিহীন পিএসজি।

আগের ম্যাচে লিলের সঙ্গে গোলশূন্য ড্র করায় এবার স্ত্রাসবুরের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা।

এ ম্যাচে পাত্তাই পায়নি স্ত্রাসবুর। ডি মারিয়া-এমবাপ্পেদের অ্যাটাকে নাস্তানাবুদ প্রতিপক্ষের রক্ষণশিবির। তাইতো ১৮ মিনিটে ফরাসি ডিফেন্ডার পেমবেলের গোলে লিড নেয় প্যারিস সেইন্ট জার্মেই। পিএসজির একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণের সিনিয়র দলের হয়ে প্রথম গোল।

প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। তবে বিরতির পর গোল উৎসবে মেতে ওঠে প্যারিসিয়ানরা। শেষ ১২ মিনিটের মধ্যে স্ত্রাসবুরের জালে তিন গোল পিএসজির। যেখানে ৭৯ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

৮৮ মিনিটে গেয়ি ও যোগ করা সময়ে কিনের দারুণ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনেই রয়েছে টাচেলের দল।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর