Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঘুমিয়ে ছিলেন গেটম্যান, খোলা ছিল গেট!

জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। এসময় ঘুমিয়ে ছিলেন গেটম্যান। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ তথ্য জানিয়েছেন। ভয়াবহ এই সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিকবিস্তারিত পড়ুন
লজ্জার রেকর্ড গড়লো ভারত!

ভারত-অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্টে বোলারদের আধিপত্য দেখছে ক্রিকেটবিশ্ব। অজি বোলারদের দাপটে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা পেল ভারত। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানই ছিল ভারতের সর্বনিম্ন সংগ্রহ। এবার তাও হলো না! ৩৬ রানেই ইনিংস গুটিয়ে গেল কোহলি বাহিনী। অথচ তৃতীয় দিন ৬২ রানে এগিয়ে থেকে শুরু করেছিল সফরকারীরা। হাতে উইকেট অক্ষত ৯টি। কিন্তু বিধিবাম! অ্যাডিলেডের সকালটা যে ভারতের হলো না। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসে পড়লো নিমিষেই। সকালটা নিজেদের করে নিলেন স্বাগতিকবিস্তারিত পড়ুন
সারাদেশে চালের বাজারে অস্থিরতা, বাড়ছে দাম

পরিকল্পিতভাবে সরবরাহ বন্ধ রেখে দেশব্যাপী চালের বাজার অস্থির করে তুলছেন মিল মালিকরা। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে চালের দাম বস্তায় বেড়েছে ২০০-৩৫০ টাকা পর্যন্ত। পাইকারদের অভিযোগ, অর্ডারের টাকা নিয়েও চাল দিচ্ছে না মিলাররা। এ অবস্থায় শুল্ক তুলে দিয়ে আমদানি উন্মুক্ত করে দেয়ার পরামর্শ পাইকারি ব্যবসায়ীদের। মিলমালিকদের সাথে দফায় দফায় বৈঠক করে চালের দর বেঁধে দিয়েও বাজারে তা কার্যকর করতে পারেনি সরকার। উল্টো পাইকারি পর্যায়ে সরকারের বেঁধে দেয়া ৫১ টাকা ৫০ পয়সার প্রতিকেজি সরুবিস্তারিত পড়ুন
জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যায় আরো দুইজন। হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের অবস্থাবিস্তারিত পড়ুন
‘বিচার চাইতে এসে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়’

বিচার চাইতে এসে আদালতের বারান্দায় যেন বিচারপ্রার্থীকে বছরের পর বছর ঘুরতে না হয়, সেজন্য বিচারপতিদের নজর রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এদিকে, মামলাজট কমাতে আরও বেশি বিচারক নিয়োগ দিতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিমকোর্ট জাতিকে কলঙ্ক মুক্ত করেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা আর গণমানুষেরবিস্তারিত পড়ুন
বিজয় দিবসে ভলিবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী

বঙ্গবন্ধু মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত হয় এই আসর। চূড়ান্ত খেলা ঢাকার শহীদ নূর হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শিরোপার মঞ্চে বাংলাদেশ নৌবাহিনী ৩-২ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা গত ১০ ডিসেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে শেষ হয়। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতাবিস্তারিত পড়ুন
ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতিকে ৪২ নাগরিকের চিঠি

নির্বাচনে কারচুপি, আর্থিক অনিয়ম, দুর্নীতিসহ নানা জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। গত ১৪ ডিসেম্বর (সোমবার) রাষ্ট্রপতিকে এ চিঠি দেন তারা। রাষ্ট্রপতিকে চিঠি দেয়ার তথ্যটি শুক্রবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন চিঠিতে স্বাক্ষরকারী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। অপর এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিকও। তারা জানান, ৪২ জন বিশিষ্ট নাগরিক ইসির বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
মাহমুদউল্লাহ-শহিদুলে চ্যাম্পিয়ন জেমকন খুলনা

মাত্র চারটি ম্যাচ জিতেই প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল জেমকন খুলনা। সেই তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকে পর পর দুইবার হারিয়ে শিরোপা জিতলো। প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল খুলনা। শুক্রবার জমজমাট ফাইনালেও খুলনার কাছে পাত্তা পায়নি চট্টগ্রাম। ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কপের প্রথম শিরোপা ঘরে তোলে জেমকন খুলনা। দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ ও শহিদুল। ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর পর বোলিংয়ে শহিদুল ম্যাচের নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন
রাজধানীতে মানববন্ধন: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে ওই এলাকার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা দূর্যোগ মোকাবেলায় ৯দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সমাবেশে বক্তৃতা করেনবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ঘুষের টাকা যোগাতে কর্তনকৃত গাছসহ পুরাতন ভবন বিক্রয় করলেন প্রধান শিক্ষক

বিদ্যালয় কম্পাউন্ডে সাইক্লোন শেল্টার এর বরাদ্দ পেতে ঘুষ প্রদানের অর্থ যোগানোর জন্য বড় বড় তিনটি গাছসহ পরিত্যক্ত ভবন বিক্রয় করেছে প্রধান শিক্ষক আব্দুর রহমান। পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটি, শিক্ষক আর শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়দের উপস্থিতিতে গত ১৩ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত সভায় এমনই যুক্তি দেখান তিনি। এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গোপনে বিশালাকারের তিনটি গাছ কর্তনপুর্বক বিক্রয়সহ পরিত্যক্ত ভবন ভেঙে নেয়ার অভিযোগ উঠলে স্থানীয়দের চাপের মুখে ঐ সভা আহবান করা হয়। এদিকে বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

