Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। নিয়মিত এ বৈঠকে সচিবালয় থেকে অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠক শেষে দুপুরে সভাকক্ষে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদবিস্তারিত পড়ুন
গৃহহীনদের ঘর তৈরিতে বাংলাদেশের পাশে তুরস্ক

ভূমিহীন জনগোষ্ঠীর জন্য দুই শতাংশ জমিসহ দুর্যোগ সহনীয় গৃহনির্মাণে বাংলাদেশের সরকারের নেওয়া কার্যক্রমে আর্থিক সহযোগিতা করবে তুরস্ক। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের নেতৃত্বে তুরস্কের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত শেষে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। রোববার (২০ ডিসেম্বর) সচিবালয়ে তুরস্কের এই প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তারা দুর্যোগ সহনীয় এই গৃহনির্মাণ কার্যক্রমে বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন। ওই বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সাফল্যেরবিস্তারিত পড়ুন
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৯

আফগানিস্তানের কাবুলে গাড়িবোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এক সংসদ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন আফগান সরকারের এক কর্মকর্তা। রোববার (২০ ডিসেম্বর) এক পার্লামেন্ট সদস্য গাড়িবহর নিয়ে বাইপাস অতিক্রম করার সময় হঠাৎ গাড়িবোমা বিস্ফোরিত হয়। এসময় দুইটি গাড়িতে আগুন ধরে যায়। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, শনিবার দেশটির পূর্বাঞ্চলেবিস্তারিত পড়ুন
যশোরে ৫ লাখ ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে পাঁচ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশীয় মুদ্রায় উদ্ধারকৃত ডলারের মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলেন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া গ্রামের রশিদ বেপারির ছেলে হৃদয় মিয়া ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুলবিস্তারিত পড়ুন
দুর্গম পাহাড় থেকে ৪ শিক্ষার্থীকে উদ্ধার করলো বিমানবাহিনী

কক্সবাজারের হিমছড়ি এলাকার দুর্গম পাহাড়ে আটকেপড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনী। শনিবার (১৯ ডিসেম্বর) বিমান বাহিনীর এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে তাদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বিমানবাহিনী জাতীয় যেকোনো সংকট মোকাবিলায় সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। ‘ইন অ্যাইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমানবাহিনী জরুরি বিমান পরিবহনবিস্তারিত পড়ুন
ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

জয়পুরহাট সদরের পাঁচবিবি এবং জয়পুরহাট সেকশনের ই ৮৪ নাম্বার রেলগেটে বাস-ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক করে শনিবার (১৯ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ মো. আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো আশিক কুমার মণ্ডল এবং পাকশী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা শাকিল আহমেদ। আগামী ৩বিস্তারিত পড়ুন
শাহ আলী মার্কেটে স্কুলছাত্রের মরদেহ, গ্রেফতার ৪

অপহরণের ২ দিন পর মিরপুর শাহ আলী মার্কেটের ১৩ তলা থেকে স্কুল ছাত্র সামনুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়। চোখের পানিও শুকিয়ে গেছে। বাকরুদ্ধ সুমনের মা। বাবার আহাজারি; ১১ বছরের ছেলে হত্যার বিচারের দাবিতে আর্তনাদ করে বলেন, আমার ছেলেরে যেভাবে ফাঁসি দিয়ে মারছে আমিও তার ওইভাবে ফাঁসি চাই। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুরে ব্যাডমিন্টন খেলার সময় স্কুল ছাত্র সামনুনকে অপহরণ করা হয়।বিস্তারিত পড়ুন
আশাশুনির শিশুধর্ষণ মামলার ইউটার্ন: বাদীর বিরুদ্ধে ব্যবস্থার আবেদন জানিয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল

আশাশুনির তেঁতুলিয়ার আলোচিত ধর্ষণ মামলাটি ইউটার্ন নিয়েছে। আসামীর বিরুদ্ধে সত্যতা না পেয়ে বাদীর বিরুদ্ধে ১৭ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণের প্রার্থনা করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে থানা পুলিশ। রবিবার (১৩ ডিসেম্বর) আদালতে আশাশুনি থানার ১১(৯)২০ ও জিআর-২১৭/২০ নং-মামলার ৩১নং চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। তথ্যানুসন্ধানে জানা গেছে, ডাক্তিরী পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ভিকটিমের ধর্ষণ সংক্রান্তে সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. এহেছেন আরা এর তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট পর্যালোচনায় দেখাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শহরের পুরুষ শিকারী হোসনেয়ারাকে আটক করেছে পুলিশ

সাতক্ষীরা শহরে অর্থ লোভী পুরুষ শিকারী হোসনেয়ারা খাতুন নামের এক নারীকে আটক করেছে সদর থানা পুলিশ। সদর উপজেলার মাগুরা গ্রামের আহসানউল্লাহ নামের এক যুবককে মারপিটের পর আটকে রেখে ৬০ হাজার টাকা ও চেক ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার পিতা পল্লী চিকিৎসক মো. আশরাফ আলীর দেওয়া মামলার প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর বিকালে পুলিশ ওই নারীকে আটক করে। ভুক্তভোগী আহসানউল্লাহ নামের ওই যুবক অভিযোগ করে বলেন, হোসনেয়ারা খাতুন কালীগঞ্জের কাশিবাটি নলতা এলাকার মৃত মহিউদ্দিন খানেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এসপি কিংস

কলারোয়ার কেড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার কেড়াগাছি ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়ার এসপি কিংস। শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ৯মিনিটে কলারোয়া এসপি কিংস ফুটবল একাদশের ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় হাবিবুর গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পর ১৬মিনিটে কেড়াগাছি ফুটবল একাদশেরবিস্তারিত পড়ুন

