সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে উপ-সহকারী কৃষি অফিসার নিহত

সাতক্ষীরায় জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে সোহরাব হোসেন (৩৮) নামক এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সোহরাব হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের আবুল খায়েরের ছেলে এবং ভোমরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ডা. আসাদুল হক জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা কোনা নামক স্থানে জনৈক ফারুক হোসেনের মৎস্যঘেরে জমি চাষ করছিলেন উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব হোসেন। তিনি নিজেই ট্রাক্টর চালাচ্ছিলেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কামারালি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কয়লা

কলারোয়ার কামারালি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার ভাই ভাই ফুটবল দলকে টাইব্রেকারে ৯-৮গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়ার কয়লা ফুটবল দল। শুক্রবার (১৮ডিসেম্বর) বিকালে কলারোয়ার কামারালি হাইস্কুল ফুটবল মাঠে কামারালি সূর্য সংঘ স্পোটিং ক্লাব আয়োজিত ৮দলীয় কে পি সুপার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে গোল শুন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে সাতক্ষীরার ভাই ভাই ফুটবল দলকে ৯-৮ গোলে হারিয়ে জয় লাভ করে কয়লা ফুটবল দল। রেফারির দায়িত্ব পালন করেন আব্দুলবিস্তারিত পড়ুন

হাজার কোটি টাকার ব্যবসার ফাঁদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা

হাজার কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে পাতা হয় ফাঁদ। আর সে ফাঁদে পা দেন অবসরপ্রাপ্ত উধ্বর্তন সরকারি কর্মকর্তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে পাঁচ সদস্যদের এমনই এক প্রতারক চক্র। তারা বলছে দেশজুড়ে এমন শত শত চক্র ছড়িয়ে আছে। রাজধানীর অভিজাত এলাকায় জমকালো অফিস। ভিকটিমের সামনে হাজার হাজার কোটি টাকার মাল্টিন্যাশনাল ইন্ডান্ট্রির গল্প। আমদানি রফতানির অধিক মুনাফার ব্যবসায় বিনিয়োগের আহ্বান। দেখানো হয় ব্যবসার বিদেশি পার্টনারকেও। ভিকটিমের টাকার লোভকে তাতিয়ে দিতেবিস্তারিত পড়ুন

বেতন কমবে মেসির!

চলতি মৌসুমের পর শৈশবের ক্লাব বার্সেলোনায় আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। মৌসুম শেষ হলে বিনা ফি’তে যে কোনো ক্লাবে চলে যেতে পারবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে যদি তিনি বার্সেলোনায় থেকেই যান তাহলে কি হবে? সেক্ষেত্রে তার বেতন কমিয়ে দেয়া হতে পারে। বার্সেলোনার প্রেসিডেন্ট প্রার্থী এমিলি রাউসান্ড তেমনটাই বলেছেন। মূলত ক্লাবের আর্থিক ক্ষতি পোষাতেই এমন পরিকল্পনা বলে মন্তব্য তার। রাউসান্ড জানিয়েছেন, ক্লাবের এখন যে অবস্থা, তাতে মেসির বেতন এতবিস্তারিত পড়ুন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা গায়িকা স্বপ্না!

বলিউডে পরিচিত গায়িকা স্বপ্না চৌধুরী। রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন তিনি। প্রতিযোগিতা থেকে বেরিয়ে গোপনে বিয়ে করেন এ অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার বিয়ের খবর। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘন্টা। জানা গেছে, দীর্ঘদিনের পুরানো বন্ধু বীর সাহুকে বিয়ে করেছেন তিনি। সাহুর সঙ্গে বিয়ের ছবিও প্রকাশ্যে এসেছে তার। সেখানে লাল সালোয়ার কামিজে দেখা গেছে স্বপ্নাকে। অক্টোবরে বিয়ে করেছেন স্বপ্না। সে খবর প্রকাশ্যে এসেছে গত নভেম্বরে। চলতি মাসে মাবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাব কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে ঝাউডাঙ্গার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল একাদশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রথমার্ধের ১২ মিনিটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল একাদশ এর উজ্জ্বল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য আর কোনো গোল না হওয়ায় ওই এক গোলেই সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাববিস্তারিত পড়ুন

শ্বশুর অসুস্থ, ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

সোমবার রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে জেমকন খুলনা। ব্যাট হাতে ৫১ বলে ৮০ রান করে জহুরুল ইসলাম ও বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা ছিলেন মূল নায়ক। তবে অবদান ছিল সাকিব আল হাসানেরও। ব্যাটিংয়ে ১৫ বলে ২৮ রান করার পর বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু ম্যাচ শেষ করে হোটেলে ফেরার সময় এ আনন্দ আর বেশিক্ষণবিস্তারিত পড়ুন

ক্ষতিকারক কন্টেন্টে জরিমানা গুনতে হবে ফেসবুক-টুইটারকে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও টিকটকের অবৈধ কন্টেন্ট সরানো ও সেগুলোর প্রচার বন্ধ করতে নতুন নিয়ম চালু করেছে ব্রিটেন। নিয়মানুযায়ী কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট এই নিয়ম ভাঙলে তাদের সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড বা কোম্পানির ১০ শতাংশ টার্নওভার জরিমানার মুখোমুখি হতে হবে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ব্রিটেনে এ সংক্রান্ত একটি বিধি চালু করা হয়। এক বছর পরে সেটিকে আইন হিসেবে কার্যকর করা হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ব্রিটেনের নতুনবিস্তারিত পড়ুন

হারিয়ে গেছে ৬ বছরের মিমি, ঠিকানা বলতে পারে না

হারিয়ে যাওয়া ছয় বছরের মেয়ে শিশু মিমির বাবা-মায়ের সন্ধান চেয়েছে পুলিশ। মিমি বর্তমানে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। মিমির গায়ের রঙ কালো ও উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের প্রিন্টের ফ্রক ও সাদা সোয়েটার। সোমবার (১৪ ডিসেম্বর) কারওয়ান বাজার এলাকায় তাকে খুঁজে পান আম্বিয়া (৫০) নামের এক নারী। এরপর তিনি তাকে তেজগাঁও থানায় নিয়ে আসেন। থানা পুলিশের কাছে শিশুটি তার মায়েরবিস্তারিত পড়ুন

সামনে আরও শীত বাড়ার পূর্বাভাস

দেশে গত দুই দিনে কুয়াশা ও শীতের প্রকোপ কিছুটা কমেছে। আজও প্রায় একই রকম পরিস্থিতি বিরাজ করতে পারে। তবে আগামী তিন দিন শেষ রাতের দিকে তাপমাত্রা কমে যেতে পারে। তখন আবার বেড়ে যেতে পারে শীতের অনুভূতি। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকালবিস্তারিত পড়ুন