বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জেএসসি-এসএসসিতে থাকলে এইচএসসিতেও জিপিএ-৫

জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ দেয়া হবে। তবে এ দুটির একটিতে খারাপ হলেও তা যোগ করে তার অর্ধেক দেয়ার চিন্তাভাবনা রয়েছে। ডিসেম্বরে ফলাফল প্রকাশ করা হবে বলে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানা গেছে। জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের কারণে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর মূল্যায়ন করে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমনবিস্তারিত পড়ুন

ভিগো লাইভ-টিকটক-লাইকি অ্যাপ নিষিদ্ধে লিগ্যাল নোটিশ

মোবাইল অ্যাপ ভিগো লাইভ, টিকটক, লাইকি অ্যাপ বন্ধ বা নিষিদ্ধ ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। জনস্বার্থে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এসব অ্যাপ অ্যাপ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলাবিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এমআর ফাউন্ডেশন

কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টে উপজেলার চন্দনপুরের সুলতানপুরকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জালালাবাদের এমআর ফাউন্ডেশন ফুটবল দল। বুধবার (৭অক্টোবর) বিকালে জালালাবাদ ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে জালালাবাদের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় শিপন গোল করে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটে শিপন আবারো আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে স্বাগতিক দলের ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু ১টি গোল করে ব্যবধান আরো বাড়ান। ১৮ মিনিটেবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের কারণে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে না। এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বর এই মূল্যায়নের কাজটি করা হবে। আজ বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের এইচএসসি শিক্ষার্থীরা দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে যশোরের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ক্রিকেট একাডেমিকে ৬০রানে হারিয়েছে যশোরের সাদিক সাদিয়া (এস এস) ক্রিকেট একাডেমি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যশোর। নির্ধারিত ৩৫ ওভারে ১৮৭ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে মিরাজ ৫২ বলে ৫৯ রান, নাইম ৫৫ বলে ৪৬ রান ও মুস্তাইন ৩৮ বলে ২৫ রান করেন। বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির শাহ আলম ৫ ওভারে ২৫ রানবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের সেমিতে মনিরামপুর

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় শার্শার ধলদাকে হারিয়েছে মনিরামপুরের চাঁপাতলা। মঙ্গলবার (৬অক্টোবর) বিকালে খোরদো হাইস্কুল ফুটবল মাঠে খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমি আয়োজিত মুজিববর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ২৯ মিনিটে মনিরামপুরের চাঁপাতলা ফুটবল একাদশের ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পরে ২মিনিটে মনিরামপুরের ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে ব্যবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ২-০বিস্তারিত পড়ুন

কলারোয়ার সুলতানপুর ফুটবল টুর্নামেন্টের সেমিতে শার্শার কালাঞ্চী

কলারোয়ার সুলতানপুর ফুটবল টুর্নামেন্টে আটুলিয়াকে হারিয়ে সেমিতে উঠেছে শার্শার কালাঞ্চী। সোমবার (৫অক্টোবর) বিকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর ফুটবল মাঠে মুজিব শতবর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে কলারোয়ার আটুলিয়াকে হারায় শার্শার কালাঞ্চী ফুটবল দল। রেফারির দায়িত্ব পালন করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন আবু সাঈদ ও আনোয়ার হোসেন। শুক্রবার (৬অক্টোবর) বিকালে একই মাঠে ১ম রাউন্ডের ৪র্থ খেলায় সুলতানপুর সোনালী সংঘ বনাম শার্শারবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোর্দ্দ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিকদের জয়

কলারোয়ার খোর্দ্দ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরাকে হারিয়েছে খোর্দ্দ। সোমবার (৫অক্টোবর) বিকালে খোর্দ্দ হাইস্কুল ফুটবল মাঠে খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডেমী আয়োজিত মুজিব শতবর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য ১৭মিনিটে খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাদশের ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় উজ্জল গোল করে দলকে এগিয়ে নেন। ২৯মিনিটে খোর্দ্দর ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় সুমন গোল করে ব্যাবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পরে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ২-০বিস্তারিত পড়ুন

‘ধোনি একা আর কত করবে!’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসরের শুরুটা একদমই প্রত্যাশামাফিক হয়নি চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জিতলেও, পরের তিনটি ম্যাচে হেরে গিয়েছিল আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা। তবে পঞ্চম ম্যাচে কিংস এলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। তবে টানা তিন পরাজয়ের পর চারদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন চেন্নাই অধিনায়ক ধোনি। বিশেষ করে ধীরগতির ব্যাটিংয়ের কারণে অনেকেই ধোনিকে আইপিএল থেকেও অবসর নেয়ার ব্যাপারে বলাবলি করেছেন। সানরাইজার্স হায়দরাবাদেরবিস্তারিত পড়ুন

প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি

দেশের প্রতিটি উপজেলায় শিশুদের জন্য মিনি স্টেডিয়াম করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, একটা সমস্যা এখন দেখা দিয়েছে করোনাভাইরাসের কারণে স্কুল খুলতে পারছি না। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এটা বাচ্চাদের জন্য সত্যিই খুব কষ্টের। কারণ ঘরের মধ্যে বসেবিস্তারিত পড়ুন