বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার খোর্দ্দ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিকদের জয়

কলারোয়ার খোর্দ্দ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরাকে হারিয়েছে খোর্দ্দ।

সোমবার (৫অক্টোবর) বিকালে খোর্দ্দ হাইস্কুল ফুটবল মাঠে খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডেমী আয়োজিত মুজিব শতবর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য ১৭মিনিটে খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাদশের ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় উজ্জল গোল করে দলকে এগিয়ে নেন। ২৯মিনিটে খোর্দ্দর ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় সুমন গোল করে ব্যাবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যায়।

বিরতির পরে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ২-০ গোলে সাতক্ষীরাকে হারিয়ে জয়লাভ করে খোর্দ্দ।

ধারাবিবরণীতি ছিলেন পলাশ।

খেলাটি পরিচালনা করেন রাশেদুজ্জামান রাশেদ। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও এমআর নয়ন।

অসংখ্য দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ, পুলিশ সদস্য সোহেল, ক্রিড়া প্রেমী আশরাফুল, মারুফ, সাইদুল, হাসিবুল, আলআমিন, আলফাজ প্রমুখ।

মঙ্গলবার (৬অক্টোবর) বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের ২য় খেলায় বেনাপোল ফুটবল একাদশ বনাম মনিরামপুর ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল