রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ধোনি একা আর কত করবে!’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসরের শুরুটা একদমই প্রত্যাশামাফিক হয়নি চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জিতলেও, পরের তিনটি ম্যাচে হেরে গিয়েছিল আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা। তবে পঞ্চম ম্যাচে কিংস এলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

তবে টানা তিন পরাজয়ের পর চারদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন চেন্নাই অধিনায়ক ধোনি। বিশেষ করে ধীরগতির ব্যাটিংয়ের কারণে অনেকেই ধোনিকে আইপিএল থেকেও অবসর নেয়ার ব্যাপারে বলাবলি করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ধোনির ক্লান্ত চেহারা দেখে বোঝাই যাচ্ছিল, বয়সের ছাপ পড়তে শুরু করেছে তার মধ্যে।

শুধু তার ব্যাটিং নয়, অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে নানান সমালোচনা। সচরাচর তিনি মাঝপথে ধীরগতিতে খেলে ম্যাচ টেনে নিয়ে যান শেষের দিকে। সেখানে আক্রমণাত্মক খেলে ফল আনেন নিজেদের পক্ষে। কিন্তু এবারের আসরে ধোনির এই পরিকল্পন একদমই কাজে লাগেনি চেন্নাইয়ের। পরপর তিনটি ম্যাচে রান তাড়ায় ব্যর্থ হয়েছে তারা।

তবে অনেক সমালোচনার ভিড়ে সাবেক ক্রিকেটারদের কয়েকজনকে নিজের পাশেও পেয়েছেন ধোনি। ভারতের সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা ধোনির পক্ষে দাঁড়িয়ে বলেছেন, ‘যেকোনো দলীয় খেলায় একজন ব্যক্তি সবকিছু করতে পারে না। একইসঙ্গে নেতৃত্ব দেয়া, ধারাবাহিক রান করে যাওয়া একজনের কাজ নয়। সবার এখানে অবদান রাখতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘সানরাইজার্সের বিপক্ষে তারা (চেন্নাই) যদি শুরুতেই উইকেট না হারাতো অথবা কেদার যাদব যদি চাহিদামাফিক খেলতে পারতো, তাহলে আমার মনে হয় না রশিদ খানের ওভারে এতটা রক্ষণাত্মক খেলতো ধোনি। কেননা তখন ধোনির মাথায় উইকেট বাঁচিয়ে রাখার চিন্তাই ছিলো।’

এসময় হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে রবীন্দ্র জাদেজার ফিফটির পেছনে ধোনির অবদানের কথা জানিয়ে ওঝা বলেন, ‘ধোনি যদি তখন নিজের উইকেট হারিয়ে ফেলতো, তাহলে রবীন্দ্র জাদেজা ফিফটি করতে পারত না। সে এটি করতে পেরেছে কারণ অপরপ্রান্তে ধোনি উইকেট বাঁচিয়ে রেখেছিল। ম্যাচের প্রতিটা পর্যায়ে নিজের সেরাটা দিয়ে খেলে ধোনি।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়