শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আহা, কবে আবার রিকশায় চড়ব

আমার বিয়ে হয়েছে ১৬ বছর। ভীষণ ব্যস্ততায় কীভাবে যে সময়গুলো হারিয়ে গিয়েছে বুঝতে পারছি না। সময়ে প্রয়োজনে হলেও এ ব্যস্ততা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। বেশ উপভোগ করেছি জীবনের প্রতিটি মুহূর্তে। করোনায় হঠাৎ বদলে যাওয়াটা এই সময়টাকে করে নিয়েছি নিজের মতো। রবিঠাকুরের লেখা দুটি লাইন মনে পড়ছে, ‘আপনারে দীপ করি জ্বালো, আপনার যাত্রাপথে আপনিই দিতে হবে আলো।’ সময়ে সঙ্গে বদলে যাওয়া জীবনের চলার পথ হয়ে গিয়েছে অন্য রকম। নিজেকে নিয়ে ভাবনার সময়বিস্তারিত পড়ুন

বৃষ্টিতে ঢাকার সড়ক ডুবে দুর্ভোগের একশেষ

রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি। এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে দুর্ভোগে পড়েন নগরবাসী। গতকাল রোববার রাত থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। আজ সোমবার সকালেও মুষলধারে চলে বৃষ্টি। সকালে দেখা যায়, বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক তো বটেই, বিভিন্ন সংযোগ সড়কেও পানি জমে গেছে। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে থাকতে দেখা যায়। সকালে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোথাও পানিতে যানবাহন বিকল হতেওবিস্তারিত পড়ুন

জরিমানা ছাড়া বকেয়া বিল দেওয়ার সময় বাড়ল

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্দেশে বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুতের বিল দেওয়ার সময় বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই পাঁচ মাসের বিদ্যুতের বিল আগামী ৩১ জুলাইর মধ্যে দিলে কোনো বিলম্ব মাশুল দেওয়া লাগবে না। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই চার মাসের বিদ্যুতের বকেয়া বিল জুন মাসের মধ্যে জমা দিলে বিলম্ববিস্তারিত পড়ুন

আগামী মৌসুমে রিয়ালে থাকবেন না জিদান?

দুই দিন আগেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ১১তম শিরোপা জিতেছেন জিনেদিন জিদান। কঠিন মৌসুম শেষে লিগ জিতেছেন এক ম্যাচ হাতে রেখেই। এখন আনন্দে সময় কাটানোর কথা দলটির সমর্থকদের। কিন্তু আজ লিগের শেষ ম্যাচের আগে তাদের চিন্তায় ফেলে দিয়েছেন জিদান। বলেছেন, আগামী মৌসুমে তাঁকে রিয়ালে দেখা যাবে, এ নিশ্চয়তা নেই! আজ লিগ শেষ হলেও, মৌসুম এখনই শেষ হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ বাকি এখনো। নিজেদের মাঠে ২-১ গোলে হেরেবিস্তারিত পড়ুন

ফাহিম সালেহ খুন: কী হয়েছিল তাঁর?

গত বছর ভারতীয় বংশোদ্ভূত মার্কিন টেক মিলিওনিয়ার তুষার আত্রে অপহৃত হয়েছিলেন। ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের মুখোমুখি নিজ বাড়ি তিন মাইল দূরে গাড়িতে গুলিবিদ্ধ তুষারকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ২০১৭ সালের ডিসেম্বরে নিজ বাড়িতে খুন হয়েছিলেন কানাডিয়ান ওষুধ কোম্পানি অ্যাপোটেক্সের মালিক ব্যারি শেরমেন ও তাঁর স্ত্রী হানি। এসব হচ্ছে কাছাকাছি সময়ে খুন হওয়া মিলিওনিয়ার বা ধনবানদের গল্প। তুষার হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। কিন্তু অ্যাপোটেক্সের মালিকের খুন হওয়ার কারণ জানা যায়নি। বাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের তারালীতে প্রীতি ফুটবল ম্যাচে গোলশুন্য ড্র

কালিগঞ্জের তারালীতে প্রীতি ফুটবল ম্যাচে গোলশুন্য ড্র হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকালে তারালী হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই খেলায় কালিগঞ্জের পাড়পাড়া ও পাইকপাড়া ফুটবল দল পরস্পর মোকাবেলা করে। নির্ধারিত সময়ে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কোন দলই গোল করতে না পারায় গোলশুন্য ড্র থেকে খেলা শেষ হয়। রেফারির দায়িত্ব পালন করেন বুলু। করোনাকালে দীর্ঘদিন পর আনন্দের সাথেই খেলা উপভোগ করে স্থানীয় অনেকেই।

হাট-বাজারের আগে ও পরে

করোনা নামের অতিমারির কারণে আমাদের জীবনযাত্রায় এসেছে অনেক রকম পরিবর্তন। স্বাস্থ্য সুরক্ষায় যে বিষয়গুলো আগে একেবারেই গুরুত্ব পেত না, সে নিয়মগুলো এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। সামনে ঈদুল আজহা। প্রতিবছর এ সময়ে সারা দেশে বসে পশুর হাট। একই সঙ্গে শপিংমলগুলোতেও থাকে মানুষের আনাগোনা। স্বাভাবিকভাবেই এবার ভার্চ্যুয়াল পশুর হাটকে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু সবাই তো আর অনলাইনে কেনাকাটা করে অভ্যস্থ না। অনেক জায়গায় হয়তো সেই সুবিধাও নেই। তাই হাটে গেলে অবশ্যইবিস্তারিত পড়ুন

খরচ কমাব কিসে?

করোনা মহামারির কারণে পাল্টে গেছে বিশ্ব, এখন এক নতুন বাস্তবতায় আমরা। মানুষ আবার যেন কেবল মৌলিক চাহিদা মেটানোর সময়ে ফিরে যাচ্ছে। সেই সঙ্গে কঠিন এই চ্যালেঞ্জের সময়ে নতুন করে সঞ্চয় করার প্রয়োজন অনুভব করছি আমরা। ব্যয় বাঁচাতে ছোটখাটো খরচও আর অবহেলা করার উপায় নেই। করোনায় চাকরি হারিয়েছেন অনেকে, অনেকের আয় কমেছে, আবার ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ায় অনেকে খরচ কমাতে বাধ্য হচ্ছেন। আগে যেভাবে ব্যয় সমন্বয় করত পরিবারগুলো এখন তা আর সম্ভব হচ্ছেবিস্তারিত পড়ুন

খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ফুটবল খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। খেলার দর্শকেরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ ওরফে আবদুর রহমান (৮)। সে উপজেলার কালিয়ান টানপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী সোবহান খানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীবিস্তারিত পড়ুন

বখাটে ছেলের প্রেমের গল্প

একটি বখাটে ছেলের প্রেমে পড়ার গল্প নিয়ে নাটক। বখাটে ছেলেটি প্রেমে পড়ে একসময় নিজেকে শুধরে নেয়। তবে শেষরক্ষা হয় না। প্রেমিকার জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝির পর পরিণতি হয় করুণ। ‘ভালোবাসার প্যারা’ নাটকটিকে একই সঙ্গে রোমান্টিক এবং ট্র্যাজিক বলছেন নাট্যকার। ঈদ সামনে রেখে টিভির পাশাপাশি ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। অনামিকা মণ্ডলের লেখা নাটকটি পরিচালনা করছেন মাহবুব আলম। ১৩ ও ১৪ জুলাই রাজধানীর উত্তরা ও ৩০০ ফুটে ‘ভালোবাসার প্যারা’ নাটকেরবিস্তারিত পড়ুন