শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী মৌসুমে রিয়ালে থাকবেন না জিদান?

দুই দিন আগেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ১১তম শিরোপা জিতেছেন জিনেদিন জিদান। কঠিন মৌসুম শেষে লিগ জিতেছেন এক ম্যাচ হাতে রেখেই। এখন আনন্দে সময় কাটানোর কথা দলটির সমর্থকদের। কিন্তু আজ লিগের শেষ ম্যাচের আগে তাদের চিন্তায় ফেলে দিয়েছেন জিদান। বলেছেন, আগামী মৌসুমে তাঁকে রিয়ালে দেখা যাবে, এ নিশ্চয়তা নেই!

আজ লিগ শেষ হলেও, মৌসুম এখনই শেষ হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ বাকি এখনো। নিজেদের মাঠে ২-১ গোলে হেরে বসা রিয়ালের জন্য কোয়ার্টারে ফাইনালে ওঠার কাজটা কঠিন হয়ে গেছে। ৭ আগস্ট ম্যানচেস্টার সিটির মাঠে তাই মৌসুমের সেরা পারফরম্যান্স দেখাতে হবে দলকে। কাল লেগানেসের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই চ্যাম্পিয়নস লিগ নিয়েই প্রশ্ন শুনতে হয়েছে জিদানকে।

এমনকি আগামী মৌসুম নিয়ে প্রস্তুত হচ্ছেন কিনা, এমন প্রশ্নও করা হয়েছে জিদানকে। তেমনই এক প্রশ্নের উত্তরে জিদান জানিয়েছেন, ‘কেউ জানে না ভবিষ্যতে কী হবে। আমি আগামী মৌসুম বা পরের বছর নিয়ে কিছু বলব না। আমার একটা চুক্তি আছে এবং আমি খুশি। আপনি কখনো বলতে পারবেন না ভবিষ্যতে কী হবে। ফুটবলে রাতারাতি সব বদলে যেতে পারে এবং আমি জানি না ভবিষ্যতে কী আছে।’

অতীত অভিজ্ঞতা রিয়াল সমর্থকদের শঙ্কিত করে তুলতে পারে। এর আগে ২০১৮ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতার পর আচমকা দল থেকে বিদায় নিয়েছিলেন জিদান। তার মনে হয়েছিল, এ দলকে আপাতত কিছু দেওয়ার নেই তাঁর। সেবার লিগ জিততে না পারার দুঃখ এবার কাটিয়ে উঠেছেন। আর গত সপ্তাহেই বলেছেন, রিয়ালে থাকতে চান কিন্তু কোচ হিসেবে টানা চাপ নেওয়ার ইচ্ছা তাঁর নেই।

জিদান ভবিষ্যত ভুলে বর্তমানে নজর দিচ্ছেন। তাই লিগ নিশ্চিত হওয়ার পরও আজ রাতে লেগানেসকে একবিন্দু ছাড় দেওয়ার ইচ্ছে নেই তাঁর, ‘আমাদের অনুপ্রেরণা খুঁজে নিতে হবে। এটা একটা লিগ ম্যাচ। যখন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপাই, তখন সব ম্যাচ জিততেই নামি। এটাই রিয়াল মাদ্রিদের ডিএনএ। এটা একটা লিগ ম্যাচ, প্রীতি ম্যাচ না। আমরা ভালো খেলতে চাই। আমাদের কোনো কিছু নিশ্চিত করার বাকি নেই। আমরা শুধু ইতিবাচক এ ধারা ধরে রাখতে চাই। আমরা জিততে চাই। আমরা বলেছিলাম ১১টি ফাইনাল বাকি আছে লিগে। আমরা দশটা খেলেছি এবং লিগ জিতেছি। কিন্তু সম্ভাব্য সেরা উপায়ে লিগ শেষ করতে চাই।’

এর পরই চ্যাম্পিয়নস লিগ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন জিদান, ‘নিজেদের একাগ্রতা ধরে রাখতে হবে এবং মৌসুমের শেষ পর্যন্ত পরীক্ষা দিতে হবে। লেগানেসের ম্যাচের পর কিছুদিন বিশ্রাম মিলবে কিন্তু মৌসুম চালু থাকবে। আমরা অনুশীলনে ফিরব এবং সিটি ম্যাচের জন্য প্রস্তুত হব।’

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা