বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।
উদারতার স্বপ্নদ্রষ্টা প্রয়াত আব্দুল্লাহ মাহমুদের স্মরণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সহায়তা করে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসেস।
সাধারণ চিকিৎসা ছাড়াও রক্তচাপ, ডায়াবেটিস পরিমাপ এবং ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল।
সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফ হোসেন।
সার্বিক নির্দেশনায় ছিলেন আবু তাহের।
ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন সংগঠনের সদস্য স্বাধীন, হারান, আল-আমিন, দেলোয়ার, আরিফ, মইনুর, সেলিম, রাশেদ, সোহাগ প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন। উদারতা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান