রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে রমজানে শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী দিলো উদারতা যুব ফাউন্ডেশন

সাতক্ষীরার আশাশুনিতে শতাধিক মানুষের মাঝে রমজানে খাদ্যসামগ্রী বিতরণ করলো উদারতা যুব ফাউন্ডেশন।

পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার (১ মার্চ) সকাল ১১টায় আশাশু‌নি‌র মা‌ড়িয়ালা‌তে শতা‌ধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল একটি পরিবারের জন্য চাল ১০ কে‌জি, পেয়াজ ২‌ কে‌জি, আলু ৫ কে‌জি, ডাউল ২ কে‌জি।

সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন।

কার্যক্রম পরিচালিত হয় সাংগঠনিক কর্মকর্তা আবু তাহেরের দিকনির্দেশনায়।

উদ্বোধনী বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। চলমান মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ কঠিন সময় পার করছে। বিশেষ করে রমজান মাসে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।”

আবু তা‌হের ব‌লেন, উদারতা যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সভাপ‌তি সমাপনী বক্ত‌ব্যে বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। শুধু রমজান মাস নয়, সারা বছরই দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

আয়োজকরা জানান- উদারতা যুব ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল একটি পরিবারের জন্য চাল ১০ কে‌জি, পেয়াজ ২‌কে‌জি , আলু ৫ কে‌জি, ডাউল ২ কে‌জি যা রমজান মাসে তাদের কিছুটা স্বস্তি দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন, দেলোয়ার, সোহেল, রুহান, হারান, আলামিন, ফুয়াদ, নুরআলম, আরিফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান।

সমগ্র কার্যক্রম পরিচালনায় ছিলেন মোস্তাফিজুর রহমান ও মইনুর ইসলাম।

রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

তাদের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস