বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাভারণে সুজুকি সুমি মটরসের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

হুমায়ন কবির মিরাজ: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ আকিজ কলেজ অ্যান্ড স্কুল মাঠে “সুমি মোটরস” ও Suzuki Riders Fest এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে মোটরসাইকেল সার্ভিসিং, খেলাধুলা, ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো নানা আয়োজন ছিল, যা বাইকার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সুমি মোটরসের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু, নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রোকন, উত্তরা ব্যাংকের ম্যানেজার মো: সাইফুল ইসলাম, সুজুকি বাংলাদেশের খুলনা এরিয়া ম্যানেজার শরিফ মজুমদার ও সুজুকি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় সার্ভিসিং কার্যক্রম, যেখানে সারাদিন ব্যাপি বাইকারদের মোটরসাইকেল চেকআপ ও সার্ভিসিং সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুমি মোটরসের সেলস এক্সিকিউটিভ রাসেল ইসলাম, অ্যাকাউন্ট অ্যান্ড সেলসের ছাবিদ হোসেন, সার্ভিস ম্যানেজার রফিকুল ইসলাম রনি, সিনিয়র টেকনিশিয়ান নুর নবী, টেকনিশিয়ান সাওন ও সিয়ামসহ শোরুমের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সুজুকি বাংলাদেশের খুলনা এরিয়া ম্যানেজার শরিফ মজুমদার জানান, গ্রাহকসেবার মান আরও উন্নত করতে এবং বাইকারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে তারা নিয়মিত এ ধরনের আয়োজন করতে চান। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বাইকার ও দর্শনার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে নাভারণ হাইওয়ে ওসি রোকনুজ্জামান রোকন সুজুকি শোরুমের সফলতা কামনা করে এবং সবাইকে নিরাপদ সড়ক ব্যবস্থার অংশীদার হতে আহ্বান জানিয়ে বলেন, আমরা হাইওয়ে পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সড়কে দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। বিশেষ করে বাইক চালকদের হেলমেট পরিধান করা, ট্রাফিক আইন মেনে চলা এবং অতিরিক্ত গতিতে বাইক না চালানোর অনুরোধ জানাচ্ছি।

সুজুকি বিশ্বব্যাপী একটি সুপরিচিত ব্র্যান্ড, যারা গুণগত মানসম্পন্ন ও নিরাপদ যানবাহন সরবরাহ করে থাকে। আমাদের হাইওয়ে পুলিশ সবসময় চেষ্টা করে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে। আমি আশা করি, এই শোরুম থেকে গ্রাহকরা মানসম্মত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন ক্রয় করে সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলবেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি