শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এসআই মোঃ মুহিত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও আবু বিল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ, উপজেলা প্রকৌশলী, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল-ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, প্রভাষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাফিজু রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতাযোগিতা ও আলোক সজ্জা, ১৬ ডিসেম্বর স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, ছাত্রছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, মহিলাদের ক্রীড়া ও আলোচনা সভা, ইউএনও একাদশ ও শিক্ষক-বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক (শিক্ষক) দের প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান