রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কুল্যায় চাঁদাবাজ দুই কৃষকলীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

আশাশুনির কুল্যায় চাঁদাবাজি, জমি দখলসহ সাধারণ মানুষকে নির্যাতনকারী কৃষকলীগ নেতা তারিকুল এবং তার ভাই জুয়েলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনির কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজারে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক সেনা সদস্য মহিউদ্দীন।

এসময় বক্তব্য রাখেন হাবিবুল্লাহ, নির্যাতনের শিকার মতলেব সরদার, দৃষ্টিপ্রতিবন্ধী রনি, নজু মেম্বর, রায়হানসহ এলাকার ভুক্তভোগীরা।

বক্তারা বলেন, কৃষকলীগ নেতা তারিকুল ও তার ভাই জুয়েলসহ তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। স্বামী পরিত্যাক্তা নারীদের জিম্মি করে দিনের পর দিন ধর্ষন ও নির্যাতন করে আসলেও তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না ভুক্তভোগিরা। সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং মারপিটসহ নানানভাবে অত্যাচার করে। এমনকি এলাকার কোন মানুষ যদি গরু বিক্রয় করেছে রাতেই সেই বাড়িতে চাঁদা দাবি করে তারিকুল ও জুয়েল বাহিনী। ইচ্ছামত অন্যের ঘেরের মাছ লুটপাট করে এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও তারা থেমে নেই। তাদের অপকর্ম অব্যাহত রয়েছে। প্রকাশ্যে হুমকি তারিকুল এবং জুয়েল বাহিনী হুমকি প্রদর্শন করে যাচ্ছে।
অবিলম্বে তদন্ত পূর্বক ওই চাঁদাবাজ, ধর্ষক এবং ভূমিদস্যু তরিকুল ও জুয়েলসহ তাদের বাহিনীকে গ্রেফতার পূর্বক কঠিন শাস্তির দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন