আশাশুনির কুল্যার মোড়ে মা সার্জিক্যালে নবজাতকের মৃত্যু


আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মা সার্জিক্যাল ক্লিনিকে আবারও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দীর্ঘদিন বন্দ থাকার পর সম্প্রতি হাসপাতাল চালু হলে প্রথম সিজারিয়ান অপারেশানে এ নবজাতের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানাগেছে। জানাগেছে, উপজেলার বড়দল গ্রামের মান্নান সানার স্ত্রী মারুফা খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য কয়েকদিন আগে এক্লিনিকে ভর্তি করা হয়। গত ৫মার্চ বিকালে ডাঃ আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী ওমর ফারুক মারুফা খাতুনকে সিজার করার প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে অপারেশন থিয়েটারে আধুনিক যন্ত্রপাতি ও অ্যানেসথেসিয়া চিকিৎসক ছিলো না বলে অভিযোগ রয়েছে। দীর্ঘক্ষণ ধরে অপারেশন করা হলেও নবজাতক বাচ্চাটির শেষ রক্ষা হয়নি। বিষয়টি ধামা চাপা দিতে মা সার্জিক্যাল ক্লিনিকের পরিচালনক তরুণ কুমার মন্ডল কাগজ কলমে রুগীর অভিভাবকদের নিকট থেকে কোন অভিযোগ নেই মর্মে স্বাক্ষর করিয়ে নিয়েছে বলে জানান অভিভাবকরা। ক্লিনিকে ভূল অপারেশানের কারনে ইতিপূর্বে ৮/১০ জন মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এনিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছলি। ভ্রাম্যমান আদালতে ক্লিনিক সিলগালা ও পরিচালনক তরুণ কুমার মন্ডলকে কারাবাসও করতে হয়েছে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর সাইন বোর্ড বিহীন ভবনে মারুফা খাতুনের প্রথম অপারেশনে আবারও মৃত্যুর ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এবিষয়ে জানতে চাইলে তরুণ কুমার মন্ডল সাংবাদিকদের বলেন, বাচ্চা আগে থেকেই মায়ের পেটে মরা ছিলো। আমার ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে মরা শিশু অপারেশন করেছি মাত্র।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬,বিস্তারিত পড়ুন

পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেছেন, দেশেবিস্তারিত পড়ুন

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন


