বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় ৩ চেয়ারম্যান প্রার্থী মাঠে : লড়াই হবে দ্বিমুখী

আশাশুনির শ্রীউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারনা চলছে বেশ জোরে শোরে। ইতিমধ্যেই মতবিনিময় সভা, উঠান বৈঠাক ও গণসংযোগ ও পথসভার মাধ্যমে প্রচার প্রচারনা চালাচ্ছেন ৩ চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা সাকিল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুজ্জামান ছট্টু।

প্রার্থীরা প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনী সভা করে চলেছেন। ওয়াজ মাহফিল, জানাজা নামাজ, পূজা-পার্বন, শ্রাদ্ধানুষ্ঠান, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনুরুপ বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে ভোটারদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন। ইউনিয়নের বিভিন্ন চায়ের স্টল, হাট-বাজার, পাড়া-মহল্লায় আর রাজনীতি সচেতন মানুষের মুখে মুখেও চলছে আগামী ৫ জানুয়ারী শ্রীউলা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা।

বিভিন্ন পথসভায় বক্তব্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা সাকিল বলছেন- আমি ১৮ বছর ইউনিয়নের মানুষের খেদমতের দায়িত্বে নিয়োজিত আছি। আমার পিতাও দীর্ঘদিন ইউনিয়নের মানুষের খেদমত করে গেছেন। আমি মানুষের খেদমতে ছিলাম এবং আছি। আমার ইউনিয়নের হাজরাখালী বাঁধ সহ কয়েকটি বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হওয়ার কারনে রাস্তা ঘাট নষ্ট হয়ে গেছে। আমি পুনঃরায় নির্বাচিত হতে পারলে রাস্তা ঘাটের উন্নয়ন সহ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প কিছু নাই। ৫ জানুয়ারী নির্বাচনে তিনি নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।

অপর দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশাশুনি মহিলা কলেজের প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু বিভিন্ন পথসভায় বক্তব্যে বলছেন- আমি নির্বাচিত হতে পারলে ক্লিন ও গ্রীন শ্রীউলা ইউনিয়ন গড়ব। সন্ত্রাস মুক্ত ইউনিয়ন, অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, শ্রীউলা ইউনিয়নের প্রত্যেক মৎস্য সেটে পাঞ্জেগানা মসজিদ নির্মাণ, ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণ, বিভিন্ন রাস্তার ধারে বৃক্ষরোপন সহ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। আমাকে একটি বারের জন্য আপনাদের অতি মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।

অপর দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুজ্জামান ছোট্টু বিভিন্ন পথসভায় বক্তব্যে বলছেন- আমাকে একটি বারের জন্য আপনাদের অতি মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন। আমার কোন চাওয়া পাওয়া নেই। আমার জীবনটা আপনাদের সেবায় কাটিয়ে দেবো। আমি নির্বাচিত হতে পারলে প্রতিটা মানুষের হক বা প্রাপ্য তাদের দোরগোড়ায় পৌঁছে দিবো। আগামী ৫ জানুয়ারী শ্রীউলায় কে হবেন চেয়ারম্যান এনিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন। তবে ভোটাররা বলছেন সৎ যোগ্য ও শ্রীউলার মানুষের পাশে যিনি সুখ দুঃখের সাথী হবেন এমন প্রার্থীকে তারা ভোট দিবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস