শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবর দেয়ার ২১ বছর পরও লাশ অক্ষত!

কবর দেয়ার ২১ বছর পরও লাশ অক্ষত!

ঝালকাঠির বৈদারাপুর গ্রামে দাফন করার ২১ বছর পরও কবর থেকে অক্ষত অবস্থায় মোজাফ্ফর আলীর মৃতদেহ পাওয়া গেছে।

এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলে দলে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ মৃত দেহ দেখতে ওই বাড়িতে ভিড় করছেন। মানুষ ছুটে যাচ্ছে বিষখালী নদীর পাড়ে। যেখানে মোজাফ্ফর আলীকে কবর দেয়া হয়েছিল।

ঝালকাঠির শহর থেকে ৭/৮ কিলোমিটার দূরে বিষখালী নদীর তীরের জনপদ চরকাঠি গ্রাম। এ গ্রামেই বসবাস করতেন মুজাফ্ফর আলী। বিষখালী নদীতে নৌকা চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতেন তিনি। মুজাফ্ফর আলী ২১ বছর আগে মারা যান। তাদের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। বিষখালীর ভাঙ্গনে অনেক বসত ভিটা চলে যায় নদীর গর্ভে। রয়েছে গেছে মুজাফ্ফর আলীর কবর স্থান।

মুজাফ্ফর আলী তিন পুত্র ও এক কন্যা সন্তানের পিতা। তার মেঝ সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে কুয়েত মিশনে রয়েছেন।

জানা যায়, তার মেঝ সন্তান একদিন রাতে স্বপ্ন দেখেন তার মরহুম পিতা তাকে বলছেন, কবরে তিনি অক্ষত অবস্থায় আছেন। তারপর তিনি এই বিষয়টি বড় ভাইকে জানান।

তার বড় ছেলে আবুল বাসার বলেন, মাও তিন মাস আগে মারা যান। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বাবা‘র কবর হস্তান্তর করার জন্য মঙ্গলবার দুপুরে কবর খুঁড়তে যাই। করব খুঁড়ে দেখি দাফনের কাপড় যেমন ছিলো সেই ভাবেই আছে। তার দেহ অক্ষত আছে। আমরা পুনরায় বাবার লাশ মায়ের কবরের পাশে দাফন করেছি।

একই রকম সংবাদ সমূহ

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। ICTবিস্তারিত পড়ুন

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু