সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবিতা: “গোধূলি লগ্নে”

“গোধূলি লগ্নে”

ডা. গোলাম রহমান (ব্রাইট)

গোধূলি লগ্নে বিস্ময়ে বসে নদীর পাড়ে
রক্তিম মেঘে বলাকা সারি নজর কাড়ে।
নিমগ্ন চিত্তে তাকিয়ে থাকি আকাশ পানে
মৌন বাতাসে হারায় মন বিষণ্ন গানে।

ভাবনা গুলো বাতাসে উড়ে হারায় নীলে
আকাশ দেখি নুইয়ে পড়ে দূরের বিলে।
সূর্যের আলো লালচে রঙে রেখেছে ঘিরে
গোধূলি শেষে সাঁঝের বেলা নামলো ধীরে।

পাখিরা সব এমনও ক্ষণে বাসায় ফিরে
ব্যথায় ভরা আমার মন হতাশায় ঘিরে।
দিনের আলো বিলীন হয়ে আঁধার নামে
প্রকৃতির কোলে হৃদয় দুলে ক্ষণিক থামে।

সকল ক্লান্তি লুকিয়ে রেখে আগ্রহে থাকি
প্রদীপ শিখা জ্বালিয়ে দিয়ে সজীব রাখি।
তীব্র দহন ছন্দ তুলুক তরঙ্গ দিয়ে
নিগুঢ় চিন্তা একাকী চলে হতাশা নিয়ে।

অস্পর্শী নীলে ক্ষণে হারাই দৃষ্টির মায়া
কিছু প্রহর গুনে দেখেছি আবছা ছায়া।
অবাক হয়ে আঁচড় ফেলি বেদনা রঙে
যাতনা সব হারিয়ে গেল অচেনা ঢঙে।

রাতের ঘোরে স্বপ্নে বিভোর লাগলো ভালো
নতুন দিনে আঁধার ঘোচাবে সূর্যের আলো।

কবি:
ডা. গোলাম রহমান (ব্রাইট),
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
তারিখঃ ২০/০৭/২০২০ ইং

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন