বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেও সুষ্ঠু পরিবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা ২য় পত্রের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর কলারোয়ায় ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় দিনের পরীক্ষায় কোন কেন্দ্র থেকে কেউ বহিস্কার হয়নি।

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব জানান, এসএসসি পরীক্ষা-২৪’র প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষার ন্যায় রবিবার (১৮ ফেব্রুয়ারী) বাংলা ২য় পত্রের পরীক্ষাও শান্তিপূর্ণ পরিবেশে অতিবাহিত হয়েছে।
তিনি আরো জানান, এ বছর গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৫৫৯ জন বাংলা ২য় পত্রের পরীক্ষায় অংশ গ্রহনের অনুমতি থাকলেও ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ছাত্র- ৩০৯ জন, ছাত্রী- ২৪৬ জন। অনুপস্থিত ৪ জনের মধ্যে ২ জন ছাত্র ও ২ জন ছাত্রী। এই কেন্দ্র থেকে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহনকারি প্রতিষ্ঠানের মধ্যে জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল, বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কয়লা মাধ্যমিক বিদ্যালয়, কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাজীরহাট হাইস্কুল, কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি বালিকা বিদ্যালয়, বামনখালি দ্বিমুখি মাধ্যমিক বিদ্যালয়, বদরুন্নেছা বালিকা বিদ্যালয় ও কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।
সরকারি প্রতিনিধি হিসাবে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইফুল আলম। কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন ভ্যেনু প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ।

পরীক্ষা শেষে সিংগা হাইস্কুলের পরীক্ষার্থী তাজিম ও মিম সহ অন্যান্য পরীক্ষার্থীরা জানান, বাংলা ২য় পত্রের পরীক্ষা খুব ভাল হয়েছে এবং কেন্দ্রে পরীক্ষার পরিবেশ খুব সুন্দর ছিলো।

এদিকে, কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ও খোরদো বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুরুপভাবে দ্বিতীয় দিনের পরীক্ষা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের সার্বিক পরিবেশ বজায় রাখতে থানা পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আগামি ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার এসএসসিতে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান