বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাঁচ এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়নের জোয়ার বইবে: এমপি আশু

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা : সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও ৪-আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করেছে ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ভোমরা ‘সি এন্ড এফ’ এজেন্টস্ এসোসিয়েশন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরার ৫ জন এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাতক্ষীরা উন্নয়নের জোয়ার বয়ে যাবে। কোন সন্ত্রাসী সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। তাই ভোমরাকে উন্নয়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মো. ফিরোজ আহমেদ স্বপন বলেন, ভোমরা উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে সকলেই এক কাতারে এসে কাজ করলে উন্নয়ন সম্ভব। একথা ভদ্র ছাড়া কখনো সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না।

সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, সাতক্ষীরা তথা ভোমরা স্থলবন্দরকে উন্নয়ন করতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সব করবো।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আমির হামজা, সাংগঠনিক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবু মুসা, কার্যকরী সদস্য মো. শাহানুর ইসলাম শাহিন।

এসময় ভোমরা স্থলবন্দরের ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি (রেজিঃ নং-৮৬/সাত), ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি (রেজিঃ নং-৮৭/সাত), ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২২, ১৯৬৪, ১১৫৫ এবং ১১৫৯) এর পক্ষথেকে সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ফুলেল শুভেচছা প্রদান প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান