বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কে,কে, ই,পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে

কলারোয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে

সাতক্ষীরা কলারোয়া উপজেলার কে,কে, ই,পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ বর্ষের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষা অনুরাগী, বিশিষ্ট সমাজসেবক মোঃ মেহেদী হাচান মিলন। এবছর মোট ৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৫ জন উত্তীর্ণ ও ১ জন গোল্ডেন প্লাস সহ ৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

গোল্ডেন প্লাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো, মোছাঃ কাজলি খাতুন, মোঃ ইমন হোসেন, মোছাঃ আরফি, মোঃ নাহিদ হাচান, মোঃ রেজওয়ান হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কিতাব আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউপি সদস্য শেখ মুজিবার রহমান মজু, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী সহ অভিভাবক বিন্দু।

বিদ‍্যালয়ের সভাপতি মোঃ মেহেদী হাসান মিলন এসময় শিক্ষার্থীদের বলেন, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কল‍্যাণে কাজ করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।

পরে ৫ জন শিক্ষার্থীরা বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, সভাপতি এবং পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য ভালো কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান