শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুপ্রকের আয়োজনে মানববন্ধন,র্র্যালি ও রচনা প্রতিযোগিতা

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (০৩ জুন) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের
সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু নসর, সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিদ, তালা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক
আসাদুজ্জামান আসাদ, সরদার জিল্লুর রহমান, আরিফুল হক চৌধুরী, মোর্তজা হাসান, আজমল হোসেন বাবু।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা দুপ্রকের সহ-সভাপতি আলহাজ্ব ডাক্তার শামসুর রহমান ও লতিফা আক্তার, দুপ্রকের সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কাজীরহাট গার্লস হাইস্কুল-এই আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এরমধ্যে বিতর্ক প্রতিযোগিতায় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়
রানার্স আপ হয়েছে। অপর দিকে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের তীর্থ বৈদ্য, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নিশাত জাহান ও কলারোয়া গার্লস হাইস্কুলের রাইসা মাহজাবিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত