বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুরুষ শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি, নারী শ্রমিক দিয়ে কাটা হচ্ছে ধান

সাতক্ষীরার কলারোয়ায় সোনালি রঙের সমারোহে ভরে উঠেছে ইরি-বোরো ধানের খেত। ভালো ফলনে চাষিদের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। তবে চলতি বোরো-ইরি মৌসুমে ধান কাটতে অতিরিক্ত মজুরি ও শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও পুরুষ শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা।

অনেকে বাধ্য হয়ে কম মজুরি নারী শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে ধান কাটছেন। অনেকে আবার বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলছেন। এর ফলে উৎপাদন খরচ বেড়ে লোকসান হবে বলে জানিয়েছেন কৃষকরা। এমনকি ঘটনা ঘটেছে উপজেলার দেয়াড়া পাকুড়িয়া গ্রামে প্রধান মন্ত্রী কৃষিপদক প্রাপ্তা কূষানী মহিলা মেম্বার আকলিমা খাতুনের ক্ষেতে। এবছর তিনি চার বিঘা ইরি ধান চাষ করেছিলেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে,মাঠ থেকে দ্রুত ধান উঠাতে চেয়েছিলেন কিন্তু এবছর এক সাথে সব কৃষকের ধান পাকায় পুরুষ শ্রমিকের প্রচণ্ড সংকটে পড়েছে। এদিকে প্রতিদিন সন্ধ্যা এবং বিকালে হলে বৃষ্টি শুরু হয়, এ জন্য পাকা ধান জমিতে নষ্ট হতে না পারে। এ ভয়ে এলাকার মহিলা মেম্বার আকলিমা খাতুন পাকা ধান ঘরে উঠানোর একটা নারী শ্রমিক দল তৈরি করেছে।

দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের কৃষক রসূল জানান আমার এক বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি।এ ধান কাটতে পুরুষ শ্রমিকের মজুরি লাগবে ছয় হাজার টাকা। সেই জমির ধান নারী শ্রমিক দিয়ে কাটতে টাকা লাগছ মাত্র চার হাজার টাকা।উপজেলার ছলিমপুর গ্ৰামের কৃষক মো. সেলিম বলেন, ‘আমি ৫০ শতক জমিতে বোরো আবাদ করেছি। ঈদুল ফিতরের আগে থেকে ধান কাটতে চাচ্ছি। কিন্তু, শ্রমিক সংকটের কারণে ধান কাটা সম্ভব হচ্ছে না। আমার পাকা ধান ঝরে পড়ছে।’ এদিকে ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। আমরা সবদিক থেকে দিশেহারা হয়ে পড়েছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন জানান এ বছর উপজেলায় ১৫ হাজার হেক্টর জমিতে ইরি ধানের আবাদ হয়েছে। তবে কিছুটা শ্রমিক সংকট হলেও আমরা অফিস থেকে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার কথা বলেছি। তাছাড়া আমাদের যথেষ্ট পরিমাণ হারভেস্ট মেশিন নাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ