সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন

কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আশি-নব্বই দশকের মাঠ কাঁপানো ফুটবলারদের এই সংগঠনটি শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হয়। গঠিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাকসাইটে ফুটবলার শেখ আলতাফ হোসেন ও জাহিদুর রহমান খান চৌধুরী। অন্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ- সভাপতি আশরাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ববিউল ইসলাম, কোষাধ্যক্ষ মীর রফিকুল ইসলাম। কৃতী ফুটবলার শেখ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ কচি, কৃতী ফুটবলার জাহিদুর রহমান খান চৌধুরী, রেজাউল করিম লাভলু, হবিবর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মোস্তাক আহমেদ, মাসউদদুল ইসলাম, জাকির হোসেন, সুভাষ চন্দ্র দেবনাথ, জহুরুল ইসলাম, আলফাজ হোসেন, আহসান উল্লাহ, শাহাদাত হোসেন অপু, সাঈদ আলি, সাহেব আলি, সাংবাদিক সানবিম করিম সিয়াম প্রমুখ। এদিকে আগামী ১৯ এপ্রিল কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের আয়োজনে সোনালী অতীত ফুটবলারদের অংশগ্রহণে কলারোয়া ফুটবল ময়দানে দিনব্যাপী দিবারাত্রির ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন