শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ছাত্রী জ্যোতি আইনজীবী হলেন

কামরুল হাসানঃ কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম এ প্লাস পাওয়া ছাত্রী জান্নাতুল লায়লা জ্যোতি বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির মাধ্যমে আইনজীবীর স্বীকৃতি পেয়েছেন।

জান্নাতুল লায়লা জ্যোতি কলারোয়া বাজারের অদম্য নারী আনোয়ারা বেগমের কন্যা।

আইনজীবী হিসেবে সদ্য তালিকাভুক্ত হওয়া জ্যোতি জানান, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত এই ফলাফলে নির্বাচিত হওয়ায় এশিয়ার বৃহত্তর বার ঢাকা বার অ্যাসোসিশনের বিজ্ঞ আইনজীবী হিসেবে স্বীকৃতি পেলেন তিনি।

জ্যোতি ২০০৯ সালে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে প্রথম জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ের নতুন পরিচয় এনে দেয়।

এরপর ২০১১ সালে কলারোয়া সরকারি কলেজ থেকে তিনি এইচএসসি পাস করার পর ঢাকার স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এমএলএম এ তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

অবশেষে আইনজীবী তালিকাভুক্তির [এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষা শেষে ২৫ সেপ্টেম্বর ফল প্রকাশের মধ্য দিয়ে তিনি বিজ্ঞ জেলা আলাদতে আইনজীবী হিসেবে প্রাকটিস করার যোগ্যতা অর্জন করেন।
ওই মৌখিক পরীক্ষায় প্রায় ৬হাজার আইনজীবী অংশ গ্রহণ করেন।

বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী জান্নাতুল লায়লা জ্যোতির এ সাফল্যে যারপরনাই খুশি হয়েছেন তার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ।
তাকে অভিনন্দন জানিয়ে সুন্দর আগামীর প্রত্যাশা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব