শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গায় নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা যে ভোট পেলেন

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি (বুধবার) কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপিতে নৌকা প্রতীকে স ম মোরশেদ আলী ও ১০নং কুশোডাঙ্গা ইউপিতে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাঈদ আলী গাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ওই দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স ম মোরশেদ আলী পেয়েছেন ৭৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরদার আব্দুর রউফ পেয়েছেন ৫৯৬২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আনসার প্রতীকে পেয়েছেন ৬৬০ ভোট।

অপরদিকে, কুশোডাঙ্গা ইউপিতে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাঈদ আলী গাজী পেয়েছেন ৫৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল আলম আসলাম পেয়েছেন ৩৪২১ ভোট। অপর দুই স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা হাফিজুর রহমান চশমা প্রতীকে ১৫৫১ ভোট ও মাওলানা জিয়াউল ইসলাম আনারস প্রতীকে ৭১২ ভোট পেয়েছেন।

তিনি আরো জানান, ‘কেরালকাতা ইউপিতে নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ১নং ওয়ার্ডে বই প্রতীকের কোহিনুর বেগম ১৯৩৫ ভোট, ২নং ওয়ার্ডে হেলিকপ্টার প্রতীকের সোনিয়া লায়লা ১১২৩ ভোট ও ৩নং ওয়ার্ডে মাইক প্রতীকের মোছা.মনোয়ারা বেগম পেয়েছেন ১৯৬৯ ভোট।
ওই ইউনিয়নের নির্বাচিত সাধারণ ওয়ার্ডে ইউপি সদস্য ১নং ওয়ার্ডে মোরগ প্রতীকের শেখু মুজিবর রহমান মজু ৭৫৫ ভোট, ২নং ওয়ার্ডে ফুটবল প্রতীকের শিমুল হোসেন ৬৭৭ ভোট, ৩নং ওয়ার্ডে মোরগ প্রতীকের মোশারফ মোড়ল ৬১৫ ভোট, ৪নং ওয়ার্ডে ফুটবল প্রতীকের মিজানুর রহমান ৫৫০ ভোট, ৫নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে সাহাজুল সরদার ৫২৬ ভোট, ৬নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকের মোস্তফা কামাল ৬৫৫ ভোট, ৭নং ওয়ার্ডে তালা প্রতীকের শহিদুল ইসলাম ৬৭০ ভোট, ৮নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের রফিকুল ইসলাম ৩৭৯ ভোট ও ৯নং ওয়ার্ডে মোতাহার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৮০৭ ভোট।’

নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস আরো জানান, ‘কুশোডাঙ্গা ইউপি নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ১নং ওয়ার্ডে ফরিদা বেগম বক প্রতীকে ১১৭৮ ভোট, ২নং ওয়ার্ডে মর্জিনা খাতুন মাইক প্রতীকে ২২৮৬ ভোট ও ৩নং ওয়ার্ডে কদবানু বেগম মাইক প্রতীকে ২০০৬ ভোট পেয়েছেন।
ওই ইউনিয়নের নির্বাচিত সাধারণ ওয়ার্ডে ইউপি সদস্য ১নং ওয়ার্ডে জাকির হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৩৮৩ ভোট, ২নং ওয়ার্ডে আনিছুর রহমান ফুটবল প্রতীকে ৮২৫ ভোট, ৩নং ওয়ার্ডে ফরিদ উজ্জামান খান মোরগ প্রতীকে ৭৩২ ভোট, ৪নং ওয়ার্ডে আব্দুল গফফার টিউবওয়েল প্রতীকে ৫৮১ ভোট, ৫নং ওয়ার্ডে অনন্ত দালাল মোরগ প্রতীকে ৪২২ ভোট, ৬নং ওয়ার্ডে আহসান হাবিব টিউবওয়েল প্রতীকে ৯১৫ ভোট, ৭নং ওয়ার্ডে মফিজ উদ্দীন মুফতী ফুটবল প্রতীকে ৭৮৯ ভোট, ৮নং ওয়ার্ডে আলী আহম্মেদ মোরগ প্রতীকে ৭৩৩ ভোট ও ৯নং ওয়ার্ডে শেখ ফারুক হোসেন মোরগ প্রতীকে পেয়েছেন ৫৬৮ ভোট।

মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০জন এবং কুশোডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে ৪জন, ৩টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩১জন প্রার্থীসহ সর্বমোট ১০১জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনি আরো জানান, ‘কেরালকাতা ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৭১২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৯৩৭ ও মহিলা ভোটার ৮হাজার ৭৭৫জন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪৭টি। আর কুশোডাঙ্গা ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৪হাজার ২৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬হাজার ৯৬৪ ও মহিলা ভোটার ৭হাজার ৬৩জন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৩৯টি।’

ভোট গ্রহনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত