বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনার ২য় ডোজের চতুর্থ দিনে ১৪৭ জনের টিকা গ্রহণ

কলারোয়ায় মহামারি করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে ১৪৭ জন টিকা গ্রহন করেছেন। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রবিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে বেলা ৩টা পর্যন্ত ভ্যাকসিন প্রদানের চলমান কার্যক্রমে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ নানান পেশার ও বয়সের মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিদৃষ্ট বুথে ২য় ডোজের টিকা গ্রহন করেছেন, শিক্ষাবীদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল আজিজ, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, শিক্ষক হুমায়ুন কবির, মাস্টার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মুজিবর রহমান, বিশিষ্ঠ স্বর্ণ ব্যবসায়ী তপন কুমার রায়, সরকারী কর্মকর্তা মহিতোষ কুমার, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার আব্দুল ওহাব মামুনসহ নানান পেশার মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বুথ থেকে রবিবার ১৪৭জন কোভিড-১৯ ২য় ডোজের টিকা গ্রহন করেছেন। একই বুথ থেকে ৪৯ জন প্রথম ডোজের টিকা গ্রহন করেন।

তিনি বলেন, কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহন করলে শরীরে আ্যান্টিবডি তৈরী হয়ে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাই। এজন্য তিনি চল্লিশোর্ধ বেশি বয়সী সকল নারী-পুরুষকে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে নিবন্ধনপূর্বক টিকা গ্রহনের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়