রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দিনদুপুরে দুঃসাহসিক চুরি, টাকা ও গহনা খোয়া

কলারোয়ায় দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জনবসতি এলাকায় একটি বাড়িতে ঘরের টালির ছাউনি খুলে ভিতরে প্রবেশ করে অর্ধ লক্ষাধিক টাকা ও ৮ ভরি সোনার গহনাসহ অন্যান্য জিনিস নিয়ে গেছে চোর।

সোমবার (২০ জুলাই) দুপুরে পৌর সদরের সরকারি খাদ্য গোডাউন এলাকায় তুলশীডাঙ্গা ১নং ওয়ার্ডে সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।
আসাদুজ্জামান ফারুকী শার্শার সামটা সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রভাষক এবং কলারোয়া থানা জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বও পালন করেন। একই সাথে তিনি আলোকিত বাংলাদেশ, প্রতিদিনের কথা পত্রিকা ও কলারোয়া নিউজের সাংবাদিক, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক এবং উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক।

তিনি জানান, ‘সোমবার দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। বিকেল ৪টা/সাড়ে ৪টার দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখেন ছাউনির টালি ও সিলিং খোলা, ঘর তছনছ করা এবং আলমারির তালা ভাঙা। তার কর্মস্থল মাদরাসার এতিমখানা ও মসজিদের টাকাসহ নিজের প্রায় ৫০ হাজার টাকা, নিজের স্ত্রী ও ছোট ভাইয়ের ৮ ভরি সোনার গহনা পাওয়া যাচ্ছে না।’

তিনি আরো জানান, ‘কলারোয়া থানার পুলিশ পরিদর্শক বুরহান উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে চোর আটক ও মালামাল উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছেন।’

এদিকে, রাস্তার ধারে জনবসতিপূর্ণ এলাকায় দিনদুপুরে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত