সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পরকীয়ায় আপত্তিকর অবস্থায় নারী-পুরুষ আটক

এক বছর ধরে মোবাইল ফোনে সম্পর্ক, অতঃপর বিয়ে৷ এখন ৪ বছরের সাংসারিক জীবনে তিন বছর বয়সী তাবিয়া নামের ছোট্ট এক কন্যা সন্তান রয়েছে৷ কিন্তু সুখের সংসারের আড়ালে সেই নারীর ফের অন্য পুরুষের সাথে পরকীয়ায় ঘর ভাঙলো ট্রাকের হেল্পার জহিরুল ইসলামের৷

প্রতিদিনের মতো সে সন্ধায় ট্রাকে কাজের উদ্দেশ্য গেলেও কাজ না হওয়াতে মধ্যরাত ১টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে যুবকসহ হাতে নাতে ধরেন বলে জানিয়েছেন ওই নারীর স্বামী ট্রাক হেল্পার জহিরুল ইসলাম৷

পরে থানা পুলিশ সংবাদ পেয়ে নারী ও কামাল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করে৷

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর৷

তিনি বলেন, ‘মধ্য রাতে নারীর সাথে আপত্তিকর অবস্থায় জনগণের হাতে আটক হওয়া ওই যুবক কামাল হোসেন (২৫) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে৷ সোনিয়া খাতুন (২২) রঘুনাথপুর গ্রামের মৃত বাদল সরদারের ছেলে জহিরুল ইসলামের স্ত্রী৷
নারী ও যুবককে পরকিয়া সম্পর্কে আপত্তিকর অবস্থায় জনগণ আটক করলে সংবাদ পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে৷ পরে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ২৯০ ধারা আইনে মামলায় আটককৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে৷’

পরকীয়ায় জড়িত নারীর স্বামী জহিরুল ইসলাম বলেন, ‘সম্পর্ক করে ৪ বছর বিয়ে হয়েছে। সংসারে তিন বছর বয়সী ছোট্ট এক কন্যা সন্তান আছে৷
মেয়ে হওয়ার পর থেকে স্ত্রীর আচরণ কেমন উদভ্রান্ত লাগতো। বাচ্চা ও পরিবারকেও সহ্য করতে পারতো না। কাজের জন্য বাইরে যেতে হয়। এ সুযোগে স্ত্রী ওই যুবকের সাথে কথা বলে গোপনে বাড়িতে এনে রাত্রি যাপন করে বলে স্ত্রী ও যুবক স্বীকার করেছে। এমনকি তাদের এগার বছর যাবৎ সম্পর্ক।’

তিনি আরো বলেন, ‘সেই সম্পর্কের কথা গোপন করে আমার সাথে অর্থের লোভে বিয়ে করে আমাকে এখন নিঃশ্ব করে ফেলেছে। সম্প্রতি স্ত্রী মরিয়া হয়ে উঠে মেয়ে ও আমাকে হত্যার হুমকি দিয়েছিল৷ হেল্পারি করে যা রোজগার করতাম স্ত্রী সোনিয়া গোপনে ওই যুবককে দিতো৷’

স্ত্রী ও সংসার ভাঙ্গার মূল ব্যক্তি আটক হওয়া যুবক কামাল হোসেনের হুমকি থেকে পরীবারকে রক্ষা পেতে প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেন তিনি৷

স্থানীয় ইউপি সদস্য মোখলেছুর রহমান জানান, ‘জহিরুল ইসলামের স্ত্রী সম্প্রতি পরিবারে অশান্তি করতো। এ নিয়ে কয়েকবার শালিস বিচার হয়েছে৷ কিন্তু পরকিয়া ছিল অন্যতম কারণ, সেটা এখন প্রকাশ পেয়েছে৷’

তিনি এ ধরণের কাজ ও একটা পবিত্র সংসার ভাঙ্গার জন্য আপত্তিকর অবস্থায় আটককৃত যুবক ও স্ত্রী সোনিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, যাতে এ ধরণের কাজ আর কোন ব্যক্তি না করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা