শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সন্মেলন

কলারোয়ায় ফেসবুকে নানা ধরনের অশ্লীল ছবি, ভিডিও, স্টিল ছবি ও মিথ্যা প্রোপাগান্ডা আপলোড করার অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম। ফেসবুকের যিনি দিয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান ওই প্রধান শিক্ষক।

শনিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। আব্দুর রহিম হেলাতলা ইউনিয়নে ঝাপাঘাট গ্রামের মৃত মফিজুদ্দীন সরদারের পুত্র।

লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, ‘আমার ফেসবুক একাউন্টে “Abdur Rahim” নামে প্রোফাইল খোলা আছে। ওই প্রোফাইলের মাধ্যমে জানতে পারি যে, ঝাপাঘাট গ্রামের শরিফুল ইসলামের পুত্র মো. মাসুদ রানা তার “Md. Masud Rana” প্রোফাইল থেকে আমার নামে মিথ্যা অভিযোগ এনে আমাকে সামাজিকভাবে হয়রানির মানসে নানা ধরণের অশ্লীল ছবি, ভিডিও ও স্টিল ছবি এবং মিথ্যা প্রোপাগান্ডা সম্বলিত পোস্ট আপলোড করেছে। যা “আমাদের কলারোয়া” নামীয় একটি গ্রুপের আওতায় মাসুদ রানার প্রোফাইলের মাধ্যমে ছড়ানো হয়। সেখানে লেখা হয়েছে “সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সন্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুর রহিম স্যারের অবৈধভাবে জমি দখলের সংক্ষিপ্ত ইতিহাস”। এ ধরণের আরো মিথ্যা কথা লিখে তা লাইক, শেয়ার ও ট্যাগ করে বিভিন্ন প্রোফাইলে ছড়িয়ে ভাইরাল করে। আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এ ধরণের মিথ্যা অভিযোগের কারণে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মাসুদ রানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ওই ঘটনায় প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম ২৬ ডিসেম্বর কলারোয়া থানায় মো. মাসুদ রানার নামে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন