রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাছের ঘেরের ভেঁড়িতে ক্ষিরাই চাষে সাফল্যে আব্দুল করিম

সাতক্ষীরার কলারোয়ায় মাছ চাষের ঘেরের আইলে তথা ভেঁড়িতে ক্ষিরাই ও শষা চাষ করে সাফল্যের মুখ দেখেছেন আব্দুল করিম নামে এক কৃষক।

সে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের মৃত.নজিবুল্লাহ ছেলে।

তিনি জানান, উপজেলার বাটরা গ্রামের পূর্বের বিলে আব্দুল করিম ১২বিঘা জমিতে সাদা মাছ চাষের জন্য ঘের করেন গত ৪বছর আগে। এর পরে তিনি ওই ঘেরের আইলের বা ভেঁড়ির কিছু অংশ ব্যবহার করে নিজ উদ্যোগে ক্ষিরাই চাষ শুরু করেন। গত বছর সেই ক্ষিরাই বিক্রয় করে তিনি ব্যাপক ভাবে লাভবান হয়েছে। সে কারণে এবছর তিনি ১২ বিঘা জমির ঘেরের আইলে এবার ৪২ হাজার টাকা খরচ করে ক্ষিরাই চাষ করেছেন। গত এক সপ্তাহে তিনি ওই ঘের থেকে ৩০হাজার টাকার ক্ষিরাই বিক্রয় করেছেন।’

কৃষক আব্দুল করিম আরো জানান, ‘তার নিজের ৩বিঘা জমি রয়েছে। বাকী ৯বিঘা জমি লিজ নিয়ে মাছ ও ক্ষিরাই চাষ শুরু করেছেন। মাছ চাষের ঘেরে ক্ষিরাই চাষ করে তিনি ব্যাপক ভাবে লাভবান হচ্ছেন। তার ঘেরে ৪২ হাজার টাকায় ক্ষিরাই চাষ করে মাত্র এক সপ্তাহে ৩০ হাজার টাকার ক্ষিরাই বিক্রয় করেছেন।’

তিনি আরো বলেন, ‘আগাসি দুই মাসের মধ্যে তিনি তার ক্ষেত থেকে ৫ থেকে ৬লাখ টাকার মতো ক্ষিরাই বিক্রয় করবেন বলে আশাবাদি। তিনি আগস্ট মাস থেকে ক্ষিরাই বিক্রয় শুরু করেছেন আর সেপ্টেম্বর ও অক্টোবর মাস পর্যন্ত এগুলো বিক্রয় করতে পারবেন। এখন প্রতিদিন ১শ ৮০ কেজি ক্ষিরাই উঠছে।’

তিনি বলেন, ‘তার এই কাজের জন্য কোন সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সহযোগিতা না করলেও তার দুই ছেলে দেলোয়ার হোসেন ও জুবায়ের হোসেন সহযোগিতা করছেন। এই মাঠ থেকে সরাসরি ঢাকায় ক্ষিরাই যাচ্ছে। বর্তমানে প্রতি কেজি ১৫ থেকে ১৭ টাকায় বিক্রি করছেন। তার মাছের ঘেরের ক্ষিরাই চাষ দেখে অন্য চাষীরা এখন প্রায় ৬/৭ হাজার বিঘা মাছের ঘেরের আইলে ক্ষিরাই চাষ শুরু করেছেন। এটা তার জন্য ভালো লাগছে।’

সরেজমিন দেখা গেছে শুধু ক্ষিরাই চাষ না, বাটরার মাঠে লাভজনক ব্যবসা গ্রীষ্মকালীন টমেটোর চাষও হচ্ছে।

এলাকার কৃষকরা বলেন, ‘সরকারি ভাবে সহযোগিতা পেলে এখানকার চাষীরা মাঠের পার মাঠ সবজি চাষ করে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারেন।’
এজন্য চাষীরা সরকারের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল