শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শেখ আমজাদ হোসেন

এলাকাবাসীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন শেখ আমজাদ হোসেন। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নেতা নয়, সেবক হয়ে মানুষের পাশে থাকতে চান আজীবন। আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে শেখ আমজাদ হোসেন মেয়র পদপ্রার্থী হিসেবে উন্নয়নের অঙ্গিকার নিয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

জন্ম বেড়ে ওঠা সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গায়। ৮০’র দশকে ছাত্র জীবনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন শেখ আমজাদ হোসেন। কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ১৯৮৫ সালে আন্দোলন সংগ্রাম করেছেন শিক্ষার্থীদের দাবি আদায়ে। সেই সময়কার প্রতিকূল পরিবেশে ছাত্রলীগের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেছেন। কলেজ শাখার পর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিয়েও সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে সর্বদা সচেষ্ট থেকেছেন।

শেখ আমজাদ হোসেন ছাত্র রাজনীতি শেষে হাল ধরেন উপজেলা যুব লীগের। দীর্ঘদিন কলারোয়া উপজেলা যুব লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এ্যাসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তিনি।

আমজাদ হোসেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কর্তৃক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ মানবাধিকারকর্মী নির্বাচিত হয়েছেন। মানব সেবায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ মানবাধিকারকর্মীর স্বীকৃতিস্বরুপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মানবাতাবাদী আমজাদ হোসেন সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এলাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে। বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের বর্তমান সভাপতি এবং আজীবন দাতা সদস্যও তিনি। এছাড়া কলারোয়া পৌরসভা সদরের গোপিনাথপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠায় ব্যক্তিগতভাবে জমি দান করেছেন আমজাদ হোসেন।

ব্যক্তিগত জীবনে একজন সফল ব্যবসায়ী শেখ আমজাদ হোসেন এই বৈশ্বিক মহামারীকালেও সার্বক্ষনিক আছেন মানুষের সেবায় নিয়োজিত। করোনা সংক্রামণ থেকে রক্ষা করতে সুরক্ষা সামগ্রী প্রায় চার হাজার দুই’শ প্যাকেট মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ বিলি করেছেন এলাকাবাসীর নিকট। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে প্রায় তিন লাখ টাকার চাল,ডাল, আলু, আটাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জরুরী জিনিসপত্র সাধারন ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। বঙ্গবন্ধুর আদর্মের এই সৈনিক কলারোয়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্বশান ও কবরস্থানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনসেবা করে যাচ্ছেন। মৃত শেখ আব্দুর রশিদ ও ছায়রা খাতুনের সন্তান আওয়ামীলীগ নেতা শেখ আমজাদ হোসেনের একমাত্র পুত্র শেখ ইমতিয়াজ হোসেন নাফিজ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছেন আর একমাত্র মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছেন।

এলাকার সার্বিক উন্নয়নে সদা তৎপর এই জনদরদী নেতা এলাকার জরুরী প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সবসময় উচ্চকণ্ঠ। তিনি জানালেন এই মুহুর্তে সুস্থ নাগরিক জীবন যাপনের জন্য কলারোয়া পৌরবাসীর জন্য বেশ কয়েকটি নাগরিক সেবা নিশ্চিত করা খুব জরুরী। সেগুলে হচ্ছে প্রতিটি ঘরে সাপ্লাই পানি, যাওয়া-আসার রাস্তা, রাস্তায় বাতি, নির্দিষ্ট দূরত্বে ডাস্টবিন স্থাপন, পৌরসভা শহরের বাইরে দিয়ে বাইপাস সড়ক নির্মাণ, ভূমিহীন, হতদরিদ্র মানুষের জন্য শিল্প-কারখানা গড়া ইত্যাদি। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তার উন্নয়ন কর্মকান্ডকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ আমজাদ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ