শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপন

মহামারি করোনা পরিস্থিতিতে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় কালিগঞ্জে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনে থানা চত্ত্বরে বুধবার প্রত্যুষে ৩১ বার তোপরধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাঠ, বাস ভবন ও অন্যান্য স্থানে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ পাঠে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পাতাকা উত্তোলণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন। এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের উপস্থানায় পতাকা মঞ্চে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ।

এর আগে সকাল ৭টায় সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্থম্ভে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সহ-সভাপতি সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, যুগ্ম সম্পাদক সজল মুখার্জি, উপজেলা যুবলীগের পক্ষে সহ-সভাপতি রেজাউল করিম রেজা, প্রেসক্লাব, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিকলীগ, সৈনিক লীগ, তাঁতী লীগ, জাতীয় যুব হিন্দু লীগ, উপজেলা বিএনপি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, সুশীলন, বন্ধু কল্যান সমিতি, কালিগঞ্জ সরকারী কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয়, কাটুনিয়া রাজবাড়ী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় ১ মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের সময় বীর শহীদ আত্মদানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনলয়ে প্রার্থনা। উপজেলা হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন। রাত ৮টায় ভার্চ্যুয়াল অনলাইনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ভার্চ্যুয়াল প্লাটফার্মে কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর শিল্পরা সংঙ্গীত পরিবেশন করে।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা