মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের উজিরপুর বাজারে চলছে চিংড়িতে অপদ্রব্য পুশের মহোৎসব

দেশের সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ির ওজন বাড়িয়ে বাড়তি মুনাফা লাভের আশায় মৎস্য আড়ত, মৎস্য ডিপো গুলোতে চলছে অপ দ্রব্য পুষের মহোৎসব। এতে করে চিংড়ি রপ্তানিতে ধ্বস নামার আশঙ্কা বিরাজ করছে।

কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারের মৎস্য আড়ত ও মৎস্য ডিপোগুলোতে গত মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টার সময় এমনই পুষের মহোৎসব সাংবাদিকদের চোখে পড়লে তাৎক্ষণিক উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল ইসলামকে ফোনে জানানো হয়।

তিনি তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সদর হতে এক ঘন্টা পরে উজিরপুর বাজারে পৌঁছার আগেই অসাধু ব্যবসায়ী, ডিপো মালিকরা অপদ্রব্য পুশকৃত মাছ ভ্যান ট্রাকে ভরে দ্রুত লাপাত্তা হয়ে যায়। অবস্থাটা এমনই পুলিশ আসিবার পূর্বেই চোর পালিয়ে গেল।

শুধু উজিরপুর বাজার না এইভাবে উপজেলার সর্বত্র চলছে পুশের মহোৎসব। তবে এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান পুশ বিরোধী অভিযান এবং পুশ প্রতিরোধ করতে তাদের চেষ্টার কোন কমতি নাই। তবে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদের নানা সীমাবদ্ধতার কথা জানান। কারণ হিসেবে তিনি সাংবাদিকদের জানান, এমনিতে জনবল সংকট তার উপর আমাদের লজিস্টিক সাপোর্ট নাই ইচ্ছা করলেও আমাদের নিজস্ব গাড়ি না থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তাছাড়াও অভিযান পরিচালনার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের নানা কারণে সংকট দেখা দেয়।

মঙ্গলবার সরেজমিনে উজিরপুর বাজারে চাঁদখালি গ্রামের হামিদ মোড়লের পুত্র মৎস্য ব্যবসায়ী মিনহাজুল মোড়ল এবং আহসান গাজীর পুত্র আবেদীন গাজী, খোকা, কুচে সালামের মৎস্য আড়তে গেলে দেখা যায় দোকানের শাটার বন্ধ করে ভিতরে বসে সাগু, ভাতের মাড়, ইনজেকশনের সিরিজ দিয়ে বাগদা চিংড়িতে পুশ করা হচ্ছে। সাংবাদিক দেখে মালিকরা ম্যানেজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওই সময় তারা ব্যর্থ হয়ে দ্রুত মাছ ককসিটি ভরে ভ্যান যোগে দ্রুত নিয়ে যেতে দেখা যায়।

অচিরেই এই পুশ বন্ধ না হলে সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পে বিপর্যয় ঘটবে এবং মাছ রপ্তানিতে বিদেশি বাজার হারানোসহ বৈদেশিক মুদ্রা বা সুনাম অর্জন করা সম্ভব হবে না।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার