সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সাংবাদিকের নামে মামলা করায় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

যশোরের কেশবপুর শহরের আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির অনিয়মের তথ্যভিত্তিক খবর প্রকাশ করায় কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা করা হয়েছে। আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সহকারি পরিচালক মকবুল হোসেন যশোর আদালতে সাংবাদিককে হয়রানি করার লক্ষে মামলাটি করেন।

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রোববার সকালে কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের হাসপাতাল মোড়স্থ রুমী ফার্মেসীর অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার বিষয়টি নিয়ে আলোচনা সভায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় উল্লেখিত সমিতির অনিয়ম ও দূর্নীতির ধারাবাহিক সংবাদ প্রকাশের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য হওয়ায় ১৬ জুলাই কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় ষড়যন্ত্রমূলক এ মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। যার ফলে কেশবপুর প্রেসক্লাবের এ সংক্রান্ত সকল কর্মকান্ডে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা একাত্ততা প্রকাশ করেন।

প্রতিবাদ সভায় কেশবপুর ফটোর্জালিস্ট এসোসিয়েশনের সভাপতি কে এম কবির হোসেন সভাপতিত্বে বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আব্দুর রহমান, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সদস্য দেবব্রত ঘোষ, আক্তার হোসেন, মুফতি তাহেরুজ্জামান তাসু প্রমুখ।

উল্লেখ্য, আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সদস্য সাধন সাহা সমিতির বিরুদ্ধে গত ২৮-০৪-২০২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকায় কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ একটি প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনটি গত ০৬ মে দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকায় প্রকাশিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও আস্থা সমবায় সমিতির সাধারণ সম্পাদক উত্তম সাহার বক্তব্য ওই রিপোর্টে উল্লেখ করা হয়। রিপোর্ট প্রকাশিত হওয়ার পর উপজেলা সমবায় অফিসার নূর ইসলাম তদন্ত করেন। প্রকাশিত সংবাদের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ১১ মে আস্থা সমিতির পক্ষ থেকে যশোর আদালতে প্রতিবেদক আব্দুল্লাহ আল ফুয়াদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত