শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চা-শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে ২৫ টাকা, ধর্মঘট প্রত্যাহার

চা-শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে ২৫ টাকা, মোট
দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণের পর আন্দোলন প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। শনিবার (২০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

তিনি জানান, বিকেলে শ্রীমঙ্গলে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, বাগান মালিক ও চা শ্রমিক নেতাদের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুরোধে আন্দোলন প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
এর আগে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। পরে শনিবার বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচুর চাষ

সাতক্ষীরার কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচু চাষ করেছেন চাষীরা। বর্তমানে পরিচর্যায় ব্যস্তবিস্তারিত পড়ুন

শখ থেকে সাফল্য: কলারোয়ায় বাড়ির আঙিনায় আঙুরের ফলন

সাতক্ষীরার কলারোয়ায় শখের বসে বাড়ির আঙিনায় আঙুরের চারা রোপণ করে সাফল্যের মুখবিস্তারিত পড়ুন

  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, সিন্ডিকেটে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদের
  • বৃষ্টিতে ভেজা ধানের চারা গজানো রোধে কৃষি বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • নগদ অর্থ, বিমাসহ যেসব সুবিধা মিলবে কৃষক কার্ডে
  • পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ : রাষ্ট্রপতি
  • সাতক্ষীরায় ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’র ” উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ
  • মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত