মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাকা ধার করে পশু কোরবানি দেওয়া যাবে কী?

আজ আমরা আলোচনা করবো কেউ যদি ঋণ করে, ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করলে সে কোরবানি ইসলামি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কিনা এ বিষয়ে।

এই দুটি মাসলার প্রথমটির উত্তর হলো, কেউ চাইলে ধার করে, ঋণ করে কোরবানি করতে পারেন যদি পরবর্তীতে এই ঋণ শোধ করার সৎউদ্দেশ্য তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন।

জাগতিক যেকোন কাজ যেমন আমরা ঋণ করে লোন করে করতে পারি; রাসুলে কারিম (সঃ) নিজের জীবনেও তিনি লোন করেছেন, সাহাবায়ে ইকরামের অনেকে লোন করেছেন; অতএব লোন করে তিনি কোরবানি করতে পারেন।

যেকোনো ভালো কাজ এমন কি দান-সাদকাহ, হজ-উমরাহ করার জন্যও যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সৎ উদ্দেশ্য রয়েছে, ব্যবস্থা রয়েছে তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন কোরবানিটাও একই রকম। তবে, ঋণ করে কোরবানি করা তার জন্য আবশ্যক নয়। সামর্থ না থাকলে ইসলামি শরিয়া তাকে ঋণ করে কোরবানি করতে বাধ্য করে না।

দ্বিতীয় মাসালারটি হলো ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে যদি তার ঋণ কমে, অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে।

এ বিষয়ে কারও কোনো দ্বিমত নেই। আর ঋণ থাকা অবস্থায় কোরবানি করা তার জন্য সঠিক হবে কিনা এর উত্তর হলো, ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেগুলোকে ইসলামি শরিয়ার পরিভাষায় বলা হয় দাইনে মোয়াজ্জেল (স্বল্প মেয়াদি ঋণ), অর্থাৎ যে ঋণ দ্রুত পরিশোধ করার প্রেশার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে সেক্ষেত্র এই ধরনের ঋণ দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে। আর যদি দাইনে মউয়াজ্জেল (দীর্ঘমেয়াদি ঋণ) হয়, তাহলে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে।

যেমন একজন ব্যক্তির তার স্ত্রীর কাছে মোহারানার ঋণ রয়েছে। আরও এই রকম সিস্টেম্যাটিক ঋণ রয়েছে যেগুলো হয়ত তিনি ধারবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন, সেক্ষেত্রে তিনি কোরবানি করতে পারেন।

আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা, কর্মচারী এমনকি কাজের লোকের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করেন, ইসলামি শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ। অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ সুবানাহুতা’লা মোটেও সন্তুষ্ট হবেন না। অতএব, আমাদের কারো এ ধরনের ঋণ থাকলে আমরা কোরবানির উপরে ঋণ পরিশোধকে অগ্রাধিকার দেবো।

সূত্র: বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ’র বক্তব্য ও মতামত অবলম্বনে

একই রকম সংবাদ সমূহ

‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

‎দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরা যেন প্রকৃতি ও প্রতিকূলতার এক অদ্ভুত মেলবন্ধন।বিস্তারিত পড়ুন

দুর্নীতি দমনের দায়িত্ব কার?

দুর্নীতি দমনের দায়িত্ব কার? :: আব্দুর রহমান :: একজন রিকশাচালককে যদি প্রশ্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সুন্দরবনের ছায়ায় বিপন্ন অস্তিত্ব : সাতক্ষীরার মুন্ডা-ঋষি-জেলেদের বাঁচানোর আকুতি
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • ‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?
  • ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর