শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টুইটারের বিকল্প আনছেন ট্রাম্প!

নিজের ব্যক্তিগত টুইটার একাউন্ট বন্ধ করে দেওয়ায় এবার টুইটারের ওপরে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছেন টুইটারের মতো আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার।

শুক্রবার (৮ জানুয়ারি) টুইটার কর্তৃপক্ষ সহিংস ঘটনার পুনরাবৃত্তিতে ট্রাম্পের টুইট বার্তা আবার ভূমিকা রাখতে পারে এমন আশঙ্কায় তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এরপর থেকে নিজের বক্তব্য ও মন্তব্য প্রচারের জন্য আপাতত যুক্তরাষ্ট্রের সরকারি @POTUS অ্যাকাউন্ট ব্যবহার করছেন ট্রাম্প। সেখানেই তিনি নিজের জন্য একটা প্লাটফর্ম গড়ে তোলার ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, টুইটার একটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে সরকারের ২৩০ অনুচ্ছেদের উপহার না থাকলে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। আমরা অন্যান্য বিভিন্ন সাইটের সঙ্গে আলোচনা করেছি এবং শিগগিরই একটি বড় ঘোষণা নিয়ে আসব। অদূর ভবিষ্যতে আমরা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনাগুলোও দেখব।

এদিকে টুইটার জানিয়েছে, ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট না, রিয়েলডোনাল্ড ট্রাম্প অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করেছে তারা।

এই অ্যাকাউন্টটি স্থগিত হওয়ার পর ট্রাম্প তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলেন, যা আমি বহুদিন ধরেই বলে আসছি মত প্রকাশের স্বাধীনতা না দেওয়ার ব্যাপারে টুইটার আরো অনেকদূর এগিয়েছে।

সূত্র: রয়টার্স।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন