মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের প্রথম ফুল এইচডি চ্যানেল এসএটিভি’র,বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের প্রথম ফুল এইচডি চ্যানেল এসএটিভি’র,বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাফল্যের এক দশক পেরিয়ে, একাদশ বর্ষে পদার্পণ করলো, দেশের প্রথম ফুল হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি।

সাথে আছি সবসময়-এমন শ্লোগানকে ধারণ করে, ২০১৩ সালের ১৯ জানুয়ারি দেশের সম্প্রচার মাধ্যমে তৃতীয় প্রজন্মের প্রথম হাইডেফিনেশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে এসএ টিভি। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ সম্প্রচারের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয় এসএ টিভি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ১০ বছর পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে কেককেটে এসএটিভির ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান
অতিথি এসএ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদারকে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার আলী, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী,
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, আন্তর্জাতিক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, এটিএন বাংলার এম কামরুজ্জামান,
মাছরাঙ্গা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো.শহিদুল ইসলাম, ব্যবসায়ি এম মাহমুদ হাসান, সাংবাদিক এসএম রেজাউল
ইসলামসহ বিভিন্ন পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত