সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা’র সার্বিক ব্যবস্থানায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, শাকিলা ইসলাম ঝুঁই, প্রচার সম্পাদক অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “বর্তমান সময়ে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। একটি কুচক্রী মহল সেই ঘটনা ভিন্নখাতে নিতে গভীর ষড়যন্ত্র তৈরী করছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার জন্য আইন পাশ করতে যাচ্ছে। দেশে যে কয়টি ধর্ষণের ঘটনা ঘটেছে সকল দোষীদের কঠোর শাস্তির দাবী জানান মানববন্ধন থেকে বক্তারা।

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধনে জেলা মহিলা আওয়ামীলীগসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির