মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে করোনায় মৃতদের দাফনের দায়িত্বে বঙ্গবন্ধু স্কোয়াড

নড়াইলে সংক্রমণের ভয়ে করোনাভাইরাস কিংবা এই রোগের উপসর্গ নিয়ে মৃতদের কাছে আসছেন না অনেক পরিবার সদস্য। এ অবস্থায় লাশ দাফন ও সৎকারে এগিয়ে এসেছেন বঙ্গবন্ধু স্কোয়াড, নড়াইল এর দাফন কাফন টিম স্বেচ্ছাসেবীরা।
এই কাজ করতে গিয়ে তাঁরা একদিকে যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনি বাধাও পাচ্ছেন পদে পদে।

নড়াইলে করোনা আক্রান্ত মৃত ৩ জন ব্যক্তিকে ইতোমধ্যে দাফন কাফন করেছে এই টিমটি। কিন্তু টিমটার পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর প্রয়োজন আছে। কারন এই দলটির যুবকরা কারও বাবা, কারও সন্তান বা কারও ভাই। কোন অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। “স্ত্রী-সন্তানের মতো স্বজনরাও দূর থেকে দেখিয়ে দেয়, ওই ঘরে লাশ। শেষ বারের মতো মৃতের মুখটাও আর দেখতে চায় না তারা।

”নড়াইলে দাফন কাফন টিম স্বেচ্ছাসেবীরা নড়াইল জেলায় সক্রিয় সংগঠন এখন পর্যন্ত মৃত ৩ জনের লাশ সৎকার করেছে জানিয়ে দাফন কাফন টিম বলেন, এলাকাবাসী বা স্বজনরা সহযোগিতা দূরের কথা, বিদায় হওয়া মানুষটির কবর দেওয়ার জায়গাটিও দেখিয়ে দিচ্ছে না। অনেক সময় কাফনের কাপড় আমাদের কিনতে হচ্ছে।

এদিকে, “পরিবারের সম্মতি না থাকায় আগ্রহী অনেকেই সেচ্ছাসেবক হতে পারেনি,” বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু স্কোয়াড, নড়াইল এর দাফন কাফন টিম এই ক্রান্তিলগ্নে দাফন কাফন টিমের যুবাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এবং তার নেতৃত্বাধীন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

এখন থেকে নড়াইলে করোনা আক্রান্ত মৃত ব্যাক্তির দাফন কাফনে সুরক্ষা সামগ্রীর প্রয়োজনীয় পিপিই প্রদান করবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

বঙ্গবন্ধু স্কোয়াড, নড়াইল এর পক্ষ থেকে সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলছেন, মানবতার জয় হোক। মানবিক সমাজসেবীরা মানবতার সেবায় এগিয়ে আসুন।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী