বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে জেলা প্রশাসকের দরজায় হাজির ২৫ শিশু

চার কিলোমিটার হেঁটে নানা অন্যায়-অত্যাচারের অভিযোগ নিয়ে নড়াইলে জেলা প্রশাসকের দরজায় হাজির ২৫ শিশু।
সরকারি শিশু পরিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তাদের। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ডিসি।
যেদিকে চোখ যায় নড়াইল সরকারি শিশু পরিবারের ডরমিটরিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। কমনরুম, ডাইনিং, বাথরুমসহ সবই ব্যবহারের অনুপযোগী। শুধু অস্বাস্থ্যকর পরিবেশ নয়, দীর্ঘদিন ধরে এখানকার শিশুরা নানা বঞ্চনা, অবজ্ঞা ও অন্যায়-অত্যাচারের মধ্য দিয়ে বেড়ে উঠছে। পচা বাসি খাবার, অসুখে মেলা না চিকিৎসা এমনটাই অভিযোগ শিশুদের।
রোববার (২৫ অক্টোবর) রাতে এক শিশু অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ চিকিৎসা দিতে গাফিলতি করে। এর জের ধরে সোমবার ভোরে শিশুরা ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে জেলা প্রশাসক আনজুমান আরা শিশুদের কাছ থেকে অভিযোগ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস

প্রতিবাদী শিশুরা জানান, আমাদের ঠিকমতো খেতে দেয় না। পচা ভাত দেয়। মারধর করে।
শিশু পরিবার কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি নড়াইল সরকারি শিশু পরিবার উপতত্ত্বাবধায়ক মো. আসাদুল্লাহ বলেন, তারা মিথ্য বলছে। এ ধরনের কোনও অভিযোগ সত্য নয়। তারা যদি মিথ্যা বলে কিছুই করার নেই।
অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। তিনি বলেন, শিশুরা অভিযোগ নিয়ে আসছে; সেগুলো খতিয়ে দেখা হবে এবং এ গুলো সমস্যার সমাধান করা হবে।
নড়াইল সরকারি শিশু পরিবারে ৬৬ জন শিশু বসবাস করে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক