শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক চেতনায় সরকার ক্ষমতায় আছে বলেই দেশে মানুষ ভালো আছে-এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন
চাকলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক চেতনায় রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে
বলেই দেশে মানুষ ভালো আছে।

শারদীয় দুর্গাপূজা সার্বজনীন। দেশে যখন অসম্প্রদায়িক চেতনায়
রাজনৈতিক সরকার থাকে তখন আপনারা ভালো থাকেন। এই দেশের মাটি হচ্ছে আপনার আমার। এ
মাটিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি। আমরা সংখ্যা লঘু নই। আমরা বাঙ্গালী অসম্প্রদায়িক চেতনার
মানুষ। অসম্প্রদায়িক চেতনার সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, আমাদের কোন ভয় নাই। ভয় বলে কোন জিনিস
আমাদের ভেতর রাখা যাবে না। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে সকল ধর্মের মানুষেরা ভালো থাকবে।
শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ যে গণতন্ত্র
পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তা অব্যাহত থাকবে। শেখ হাসিনা বেঁচে থাকলে আমাদের লাল সবুজের পতাকা
নিয়ে কেউ টানা হেঁচড়া করতে পারবেনা। আমরা যারা আরাধনায় বসব সনাতন ধর্মের ভাইদের, বোনেদের,
কাকিদের কাছে আমার অনুরোধ থাকবে আমার জন্য কোন আরাধনা করার দরকার নাই। আরাধনা একজনের
জন্য করবেন যিনি থাকলে আপনারা ভালো থাকবেন, বাংলাদেশ ভালো থাকবে, দেশে স্বস্তি আর শান্তি
থাকবে, সে হচ্ছে বঙ্গবন্ধু আদরের দুলালি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আরাধনায় বসবেন।
গতকাল সন্ধ্যায় তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেশবপুর সদর, গৌরীঘোনা ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম
আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু,
কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক
সাগরদাড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য
শাহাদাৎ হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কেশবপুর পৌর আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, সাগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি