মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পৌষসংক্রান্তি উপলক্ষে বিশাল মেলা

নড়াইলে পৌষসংক্রান্তি উপলক্ষে নড়াইলের আফরা-বেলতলার মেলা, শেখাটির বুড়ো মার মেলা এবং হিজলডাঙ্গার পাগল চাঁদের মেলা সম্পন্ন হয়েছে। শত বছর পূর্ব থেকে নড়াইলের এই তিনটি জায়গায় গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

জানা গেছে, সদরের মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গায় হিন্দু ধর্মীয় গুরু পাগল চাঁদের মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ধর্মীয় গুরু পাগল চাঁদের স্মরণে ভক্তিগীতি, নামকীর্ত্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন রায় জানান, পাগল চাঁদ নামে এক হিন্দু ধর্মীয় গুরু ১৯৩৫ সালে এই হিজলডাঙ্গা গ্রামে মহাপ্রয়াণ ঘটে। তার মৃত্যুর পর থেকে পৌষ মাসের শেষ দিনে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। করোনার কারণে আমরা সীমিতভাবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মেলা করার চেষ্টা করলেও প্রতি বছরের মতো কয়েক হাজার মানুষ এ মেলায় আসে। করোনার কারনে সদর থানা পুলিশ বিভিন্ন স্টল দিতে দেয়নি। তারপর সীমিতভাবে কিছু খাবারের দোকান খোলা ছিল।

এদিকে বৃহস্পতিবার সনাতন ধর্মের শত বছরের পুরোনো তীর্থ স্থান সদরের শেখাটি ইউনিয়নের আফরা-বেলতলার গঙ্গা মায়ের মেলা, গঙ্গা স্নান এবং একই ইউনিয়নের শেখাটি বুড়ো মায়ের মেলা শেষ হয়েছে।

জানা গেছে, নড়াইলের এ তিনটি মেলায় অর্ধ লক্ষ মানুষের সমাগম ঘটে। এসব মেলায় দু’হাজারের বেশী ছোট বড় দোকান তাদের পসরা সাজিয়ে বসে। লোকজ বিভিন্ন কারু, হারিয়ে যাওয়া বিভিন্ন বেত ও বাঁশের তৈরী বিভিন্ন পণ্যের সমাহার ঘটে। ছোটদের বিনোদনের জন্য নাগোরদোলার ব্যবস্থা থাকে। প্রতি বছর এ এলাকার মেয়ে-জামাই মেলাকে কেন্দ্র করে বাপের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় এসব বাড়িতে শীতের পিঠা তৈরীর ধুম পড়ে। তবে এবার করোনার প্রাদুর্ভাব এবং পুলিশি বাঁধা-নিষেধের কারনে এবার লোক সমাগম কম ছিল।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা