বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে একটি প্রাইভেটকার সহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি প্রাইভেটকার সহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

প্রতারক চক্র গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা সংবলিত স্টিকার লাগিয়ে প্রাইভেটকারযোগে কুষ্টিয়া থেকে মঠবাড়িয়ায় এসে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৩ প্রতারক হচ্ছে -(১) লিটন আহমেদ (৩৪) (২) হাসিবুল গাইন (২২) (৩) মাহফুজুর রহমান সবুজ (৩৭)।হাসিবুল ও মাহফুজুর মূল হোতা লিটনের সহযোগী বলে জানা যায়।
তাদের স্বীকারোক্তি মতে,লিটনের বাড়ি মিরপুর- কুষ্টিয়া,হাসিবুলের বাড়ি মেহেরপুর-কুষ্টিয়া এবং মাহফুজের বর্তমান ঠিকানা-কুষ্টিয়া সদর তবে স্হায়ী ঠিকানা-আলমডাঙ্গা-চুূয়াডাঙ্গা বলে জানা গেছে।

প্রতারণার শিকার ভুক্তভোগী আফজাল খান জানান,”প্রতারকচক্র বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার বড় শৌলা আমার নিজ গ্রামে সরকারি স্টিকার লাগানো প্রাইভেটকারযোগে আমার বাড়িতে গিয়ে মন্ত্রনালয় থেকে আসছি বলে জানায় এবং তারা মন্ত্রনালয় চাকরি করে বলে পরিচয় দেয়।

ভুয়া পরিচয় দিয়ে তারা বলে,আপনার ব্যাংক-ব্যালেন্স,জমিজমা ও টাকা পয়সার হিসাব দিতে হবে।
স্ত্রী ও সন্তানদের নামে সম্পত্তি থাকলেও তারও হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য আমাদের সাথে মন্ত্রনালয় ঢাকায় যেতে হবে,না গেলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে এবং আপনাদের অর্থ সম্পদ যা কিছু আছে সব সরকারের খাতায় জমা হবে।”

এ সময় ভুক্ততভোগী সহ স্হানীয়দের সন্দেহ হলে তাদের চ্যালেন্জ করে মঠবাড়িয়া থানায় আনা হয়।
থানা পুলিশ যাচাই বাছাই করে প্রতারক বলে প্রমান পায় এবং প্রাইভেটকারটি জব্দ করে প্রতারকদের গ্রেপ্তার দেখানো হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান,”এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর